সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে গৃহহীন মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে দরিদ্র ব্যক্তিদের ঘর উপহার দিচ্ছেন। আগামী এক বছরের মধ্যে দেশে কোনো মানুষ গৃহহীন থাকবেন না-বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকালে মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ও কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, ‘বিগত সরকারের সময় দেশে সবকিছু থাকলেও পরিকল্পনা ছিল না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর পরিকল্পনার বাস্তব রূপ দিতে আমরা কাজ করে যাচ্ছি।’
সচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় দেশের উন্নয়ন দুর্বার গলিতে চলছে। এ উন্নয়ন তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। রাজশাহী এক সময় বাংলাদেশের অপেক্ষাকৃত পিছিয়ে থাকা জনপদ ছিল। এখন তা নেই। ভবিষ্যতে উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী হবে কেন্দ্রবিন্দু।’
পবা উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, জেলা প্রশাসক আবদুল জলিল, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা।
জানা গেছে, অনুষ্ঠানে ১৯ পরিবারের মাঝে খাদ্যশস্য ও কম্বল বিতরণ করা হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৩৩ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
১ ঘণ্টা আগে