পশ্চিমবঙ্গের গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তর অনেক ভক্ত আছেন বাংলাদেশেও। এ দেশের অঞ্জনভক্তদের জন্য সুখবর থাকছে ঈদে। মাছরাঙা টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চ্যানেলটির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ হাজির থাকবেন তিনি। বলবেন তাঁর দীর্ঘ কর্মময় জীবনের অনেক অজানা কথা।
অভিনয় করতে এসে হঠাৎ অঞ্জন দত্ত হয়ে যান গানের মানুষ। সিনেমা বানানোর জন্য খ্যাপাটে হয়ে ছুটে বেড়ানো, সেই ফাঁকে বন্ধু কবীর সুমনের উৎসাহে হঠাৎ বের করে ফেললেন গানের অ্যালবাম। কিন্তু সেই গানগুলো যে এতটা জনপ্রিয় হয়ে উঠবে, তা অঞ্জনের কল্পনায়ও ছিল না। এই গানই তাঁকে মানুষের কাছে ব্যাপক পরিচিত করে তোলে। এখন ল্যান্ডফোনের সেই যুগ আর নেই, তবুও এই সময়ের তরুণেরা যখন তাঁর বেলা বোস গানের সঙ্গে একাত্ম হয়ে যায়, তখন অঞ্জন অবাক হয়ে ভাবেন গানের কী শক্তি আছে, যা একাল-সেকাল—সব এক করে দেয়!
অঞ্জন দত্ত তাঁর জীবনের এ গল্পগুলোই বলেছেন মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে। প্রয়াত সুরকার ও সংগীত পরিচালক লাকী আখান্দের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা, আইয়ুব বাচ্চুর সঙ্গে তাঁর পরিচয়ের কথা সবই উঠে এসেছে অঞ্জনের আলাপচারিতায়। অনুষ্ঠানে গিটার বাজিয়ে গানও শুনিয়েছেন তিনি। ঈদের তৃতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি। সঞ্চালনা করেছেন শাহরিয়ার মোস্তফা ও ইয়াসমিন লাবণ্য। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫