চিত্রনায়ক রিয়াজ এবার বিচারক হলেন গানের প্রতিযোগিতার। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় শনিবার (১২ ফেব্রুয়ারি) থাকছে ‘ভ্যালেন্টাইন স্পেশাল’ পর্ব। আর নায়ক রিয়াজ এই বিশেষ পর্বে অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন। তার সাথে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন।
রিয়াজ অভিনীত চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, তিনি নিজেও গান ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করলেও চিত্রনায়ক রিয়াজ দেখেছেন সবার প্রেজেন্টেশন অর্থাৎ পারফর্মার হিসেবে একজন শিল্পী কতটা এগিয়ে। এ প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘গানের প্রতিযোগিতায় গানের লড়াই হবে-এটাই স্বাভাবিক।
তবে ‘স্কয়ার সুরের সেরা’ আমাকে মুগ্ধ করেছে আরো নানাভাবে। আজকাল যেখানে শিল্পীদের নিয়ে ট্রল বা রোস্ট করা অনেকের জন্য অভ্যাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে এ অনুষ্ঠানে শিল্পীদের যেভাবে সম্মান দেয়া হয়, বাংলা গান নিয়ে যেভাবে চর্চা করা হয়, আমি মুগ্ধ। পুরো টিমের ইতিবাচক মনোভাব, মূল বিচারকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনটিকে ভিন্ন এক মাত্রা দিয়েছে।’
এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন স্কয়ার গ্রুপের জয়প্রকাশ, জুঁই, আনোয়ার, কাবির, অসিত, মমতাজ, সৌমিত, সোহেল রানা, মিলন, আল সাদিদ। তাদের সাথে চিত্রনায়ক রিয়াজ নাচও করেছেন এ অনুষ্ঠানে। পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার।
‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে