
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করতে পারব। কারণ সমাজে যখন মানুষ নামাজ পড়ে, তখন গুনাহ, অশ্লীলতা কমে যায়।’
গতকাল শুক্রবার চট্টগ্রামের রাউজানে জুমার নামাজের আগে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর। ১২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন।
নির্ধারিত নকশা অনুসারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের স্থান, লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া ব্যবস্থা, পবিত্র কোরআন হেফজ করার ব্যবস্থা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ। বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম খান ও প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম।
জুমার নামাজে ইমামতি করেন হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, বাহারুল আলম, জসিম, আমাত উল্লাহ চৌধুরী বাবুল, আবু জাফর, শরিফ উল্লাহ শরিফ, কাজী মো. ইব্রাহিম, আমিনুল হক কোম্পানি প্রমুখ।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে