
অনেকেই আওয়ামী লীগকে ইসলামবিদ্বেষী বলে অপপ্রচার চালায়। এই অপপ্রচার যারা করে, তারা এ দেশে ইসলামের কোনো উন্নয়ন করেনি—এমনটাই মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ শনিবার সকালে নওগাঁর নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আলোকিত ও বিকশিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ নিয়েছেন বলে জানান খাদ্যমন্ত্রী। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। সেই সঙ্গে তাদের নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামি মূল্যবোধের শিক্ষাও দিতে হবে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র করেছে। ইসলামের প্রচার ও প্রসারে এর গুরুত্ব অনেক। এমন কোনো মসজিদ নেই, যেখানে সরকারের অনুদান পৌঁছে নাই। অথচ অনেকে অপপ্রচার করে বেড়ায় যে, আওয়ামী লীগ ইসলামবিদ্বেষী। এই অপপ্রচার যারা করে, তারা এ দেশে ইসলামের কোনো উন্নয়ন করেনি।’ ইসলাম প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বলেও উল্লেখ করেন তিনি।
নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরকার কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ মোর্শেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন।

জুলাইয়ের আকাঙ্ক্ষার একটিও এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের সন্তান, মা-বাবা ও বিধবা স্ত্রীদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি...
২ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮২ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল এবং ৫৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
২৬ মিনিট আগে
নিজের ফেসবুক পোস্টে নয়ন আহম্মেদ দাবি করেন, কথিত নিয়োগ-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত সুরুজ হোসেন সম্রাটকে সদস্যসচিব করা হয়েছে, যা দুঃখজনক। তিনি কমিটি পুনর্গঠন, অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
৩২ মিনিট আগে
পটুয়াখালী সদর উপজেলায় হাঁসকে তাড়া করার অভিযোগ তুলে দুটি পোষা কুকুরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগে