
চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জায়ান্ট বিওয়াইডি জানিয়েছে, যুক্তরাজ্য এখন তাদের দেশের বাইরে সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। গত বছরের তুলনায় চলতি সেপ্টেম্বর মাসে তাদের বিক্রি বেড়েছে ৮৮০ শতাংশ, যা প্রতিষ্ঠানটির জন্য একটি রেকর্ড সাফল্য।
বিওয়াইডির হিসাব অনুযায়ী, গত মাসে তারা যুক্তরাজ্যে ১১ হাজার ২৭১টি গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে বেশির ভাগই ছিল সিল-ইউ মডেলের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি। এই বিপুল বিক্রির পেছনে রয়েছে মূলত যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির (ইভি) চাহিদা বৃদ্ধির প্রবণতা।
যুক্তরাজ্যের মোটর শিল্প সংস্থা ‘সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স’ (এসএমএমটি) জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ইভি বিক্রি দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রায় ৭৩ হাজার ইউনিটে দাঁড়িয়েছে, আর প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি বেড়েছে আরও দ্রুত হারে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্য এখন চীনা কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় বাজার। কারণ দেশটি এখনো চীনা ইভি আমদানিতে কোনো শুল্ক আরোপ করেনি। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র চীনা ইভি আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করেছে।
বিওয়াইডি-এর যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপক বোনো গে জানিয়েছেন, কোম্পানির বাজার অংশীদারত্ব এখন ৩.৬ শতাংশে পৌঁছেছে। তিনি বলেন, ‘ব্রিটেনে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক।’ সম্প্রতি যুক্তরাজ্যে বিওয়াইডি-এর ১০০ তম শোরুম উদ্বোধন করা হয়েছে।
তবে মোট বিক্রির হিসেবে এখনো পেট্রল ও ডিজেলচালিত গাড়ি নতুন গাড়ি বিক্রির অর্ধেকের বেশি দখলে রেখেছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন গত বছর চীনা ইভি আমদানিতে সর্বোচ্চ ৪৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, যাতে স্থানীয় গাড়ি নির্মাতারা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের কারণে বিওয়াইডির বাজার প্রায় বন্ধ হয়ে আছে। তারপরও প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী টেসলা, জাগুয়ার ও বিএমডব্লিউয়ের মতো ব্র্যান্ডকে বিক্রিতে ছাড়িয়ে গেছে।
এদিকে যুক্তরাজ্য সরকার ইভি কেনায় ৬৫০ মিলিয়ন পাউন্ড ভর্তুকি দিলেও চীনা গাড়িগুলোকে সেই সুবিধার বাইরে রাখা হয়েছে। বিওয়াইডি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এতে দীর্ঘ মেয়াদে যুক্তরাজ্যের গাড়ির বাজার ক্ষতিগ্রস্ত হবে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১২ ঘণ্টা আগে