লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আমির হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মুন্দাদিঘীরপাড় গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটি ওই এলাকার কোহিনূর রহমানের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা ও মা জীবিকার তাগিদে নীলফামারীর সৈয়দপুরে থাকলেও আমির হোসেন তার নানার বাড়ি লতাবর গ্রামে থেকে লেখাপড়া করত। শনিবার দুপুরে বাড়ির সকলের অজান্তে ঘরের সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় শিশুটি। তার নানি বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শারমিন খাতুন। সম্বল শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তাঁর। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
৩৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
১ ঘণ্টা আগে
পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
৩ ঘণ্টা আগে