বাদাম
-636a3e-256x144.webp)
পেস্তাবাদাম কি ঘুম আনতে পারে
পেস্তায় এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা ঘুম-সম্পর্কিত প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত। একমুঠো পেস্তাবাদাম রাতের ঘুম সুন্দর করতে পারে কি না, তা নিয়ে চলছে গবেষণা। ‘নিউট্রিশন রিসার্চ রিভিউস’-এ প্রকাশিত সাম্প্রতিক সমীক্ষায় পেস্তাবাদামের পুষ্টি উপাদান ও ঘুম নিয়ে এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হয়েছে।

শিশুর মেধাবিকাশে বাদাম ও খেজুর অপরিহার্য নয়
এখন বেশির ভাগ মা মনে করেন, বাদাম ও খেজুর হচ্ছে শিশুদের জন্য উৎকৃষ্ট খাবার। তাঁদের ধারণা, এগুলো না খেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হবে। তাই কিছু পরিমাণ খেজুর ও বাদাম শিশুদের প্রতিদিন খাওয়াতেই হবে। তবে বাদাম ও খেজুর খাবার হিসেবে ভালো হলেও এই ভাবনার জোরালো কোনো ভিত্তি নেই।

চিনাবাদাম কেন খাবেন
চিনাবাদাম কেবল সুস্বাদুই নয়, বরং এটি প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজে ভরপুর একটি খাদ্য। দক্ষিণ আমেরিকায় এর উৎপত্তি হলেও এটি আজ বিশ্বজুড়ে জনপ্রিয়। চিনাবাদাম আসলে একটি শিমজাতীয় শস্য, ডাল, মটরশুঁটি ও সয়াবিনের সঙ্গে সম্পর্কিত।

শরীরে ম্যাগনেশিয়াম বাড়াতে বাদাম ও বীজ
শরীরের সঠিক কার্যক্রমে ম্যাগনেশিয়ামের ভূমিকা অপরিসীম। এটি রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত রাখে এবং স্নায়ুর কাজ সচল রাখে। সবজি, ডাল, বাদাম ও বীজ—এসব খাবারে প্রাকৃতিকভাবে ম্যাগনেশিয়াম পাওয়া যায়। তবে কিছু বাদাম ও বীজে এর পরিমাণ থাকে তুলনামূলক বেশি। তাই নিয়মিত খাদ্যতালিকায়...












