শরীরের সঠিক কার্যক্রমে ম্যাগনেশিয়ামের ভূমিকা অপরিসীম। এটি রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত রাখে এবং স্নায়ুর কাজ সচল রাখে। সবজি, ডাল, বাদাম ও বীজ—এসব খাবারে প্রাকৃতিকভাবে ম্যাগনেশিয়াম পাওয়া যায়। তবে কিছু বাদাম ও বীজে এর পরিমাণ থাকে তুলনামূলক বেশি। তাই নিয়মিত খাদ্যতালিকায় সেসব রাখলে সহজে পূরণ হবে এর দৈনিক চাহিদা।
কুমড়ার বীজ: কুমড়ার বীজ ম্যাগনেশিয়ামের অন্যতম উৎস। এর প্রতি আউন্সে থাকে ১৫৪ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম। এই পরিমাণ দৈনিক চাহিদার প্রায় ৩৭ শতাংশ পূরণ করতে সক্ষম। এতে প্রোটিন ও জিংক থাকে। এগুলো রোগ প্রতিরোধক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
চিয়া সিড: চিয়া সিডে থাকে ৯৫ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম এবং প্রচুর আঁশ। এক আউন্স চিয়া সিডস দৈনিক আঁশের প্রায় এক-তৃতীয়াংশ পূরণ করে। এটি হজমশক্তি বাড়ায় এবং রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
কাজুবাদাম: এতে রয়েছে ৮২ দশমিক ৮ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম। নিয়মিত কাজুবাদাম খেলে মানসিক চাপ সামলানো সহজ হয়।
কাঠবাদাম: প্রতি আউন্স কাঠবাদাম বা আমন্ডে রয়েছে ৭৬ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম। এতে থাকা ভিটামিন ই কোষ সুরক্ষিত রাখে এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।
চিনাবাদাম: এটি একধরনের শিমজাতীয় খাদ্য। প্রতি আউন্স চিনাবাদামে থাকে ৫৩ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি। ফলের সঙ্গে মিশিয়ে বা নুডলস-স্টির ফ্রাইয়ে চিনাবাদাম ব্যবহার করা যায়।
সূত্র: হেলথ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে প্রাণ হারাল ১২৮ জন। অন্যদিকে, এক দিনের হিসাবে চলতি মাসে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে...
১ ঘণ্টা আগে
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৭৫ জন মারা গেছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৬০, চট্টগ্রামে ৮১, খুলনায় ৪৪, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৯৩ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২১৯ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যায়।
১ দিন আগে