বাদাম দুধ এখন সবচেয়ে জনপ্রিয় উদ্ভিদ দুধ। এটি পুষ্টিকর ও কম ক্যালরিযুক্ত। বাদাম দুধ হাড় মজবুত করে এবং হৃদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি বেশ কয়েকটি স্বাস্থ্যকর পুষ্টিতে সমৃদ্ধ। এই দুধ ইফতারে খেতে পারেন। পেটের কোনো সমস্যা হবে না, ডায়বেটিস থাকলেও এই দুধ খাওয়া যায়। ঘরে বানানো বাদাম দুধ নিরাপদ ও পুষ্টিগুণে ভরপুর।
পানির সঙ্গে আমন্ড বা কাঠবাদাম ব্লেন্ড করে মিশ্রণটি ছেঁকে নিলেই তৈরি করা যায় বাদাম দুধ। অন্য সব বাদামেই দুধ ও মাখন বানানো সম্ভব।
বাদাম দুধের উপকার
বাদামের দুধ ভিটামিন ডি, ভিটামিন ই, ক্যালসিয়াম, প্রোটিন ও খনিজসমৃদ্ধ। বাদামে রয়েছে ফেটি অ্যাসিড। একটি অ্যান্টিনিউট্রিয়েন্ট যা আয়রন, জিংক ও ম্যাগনেশিয়ামের শোষণ কমায়।
বাদাম দুধে ক্যালরি কম থাকে
এটি ৫০ শতাংশ চর্বিযুক্ত এবং উচ্চ ক্যালরিমুক্ত। এর মানে হলো, এই দুধ খেলে ওজন বাড়ে না। ফলে এটি প্রচুর পরিমাণে পান করা যায়। এক কাপ বাদাম দুধে মাত্র ৩৯ ক্যালরি থাকে, যা পরিমাণে এক কাপ স্কিম দুধে থাকা ক্যালরির অর্ধেক।
বাদাম দুধ রক্তে শর্করা বাড়ায় না
প্রাণিজ দুধ শরীরে সুগার বাড়ায়। কিন্তু বাদাম দুধ সুগার বাড়াবে না। চিনিমুক্ত বাদাম দুধ হলো কম কার্বোহাইড্রেটযুক্ত পানীয়, যার ১ কাপে ২ শতাংশের কম কার্বোহাইড্রেট থাকে। অথচ একই পরিমাণ গরুর দুধে ৫ শতাংশ কার্বোহাইড্রেট রয়েছে। বাদামের দুধের কার্বোহাইড্রেটের তুলনায় চর্বি ও প্রোটিন বেশি থাকে। এ কারণে এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। এটি ডায়াবেটিস রোগীদের পাশাপাশি যাঁরা কম কার্ব ডায়েট পছন্দ করেন, তাঁদের জন্যও উপযুক্ত।
এটি ল্যাকটোজ-মুক্ত
বাদামের দুধে ল্যাকটোজ থাকে না। যাঁরা ল্যাকটোজ অসহিষ্ণু বা দুধে যাঁদের অ্যালার্জি আছে, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত খাবার। সাধারণ দুধের অপাচ্য ল্যাকটোজ কোলনে চলে গিয়ে ব্যাকটেরিয়ার কারণে গাঁজন হয়। ফলে পেটে অতিরিক্ত গ্যাস, ফোলা ভাব, ডায়রিয়া এবং এসংশ্লিষ্ট অস্বস্তি হয়। ল্যাকটোজ-মুক্ত হওয়ায় বাদামের দুধে এ ধরনের সমস্যা নেই।
হাড় শক্তিশালী করতে পারে
দুগ্ধজাত দ্রব্য ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস। এক কাপ বাদাম দুধে ক্যালসিয়ামের পরিমাণ থাকতে পারে দৈনিক চাহিদার প্রায় ২৩ শতাংশ। এটি চমৎকার ক্যালসিয়ামের উৎস। হাড় গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়াম অপরিহার্য। এ কারণে এটি অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।
হৃদ্রোগের ঝুঁকি কমাতে পারে
নিয়মিত বাদাম খেলে হৃদ্রোগের ঝুঁকি কমে। এতে স্বাস্থ্যকর চর্বি বেশি থাকে, যা বাদাম তেলের প্রধান ফ্যাটি অ্যাসিড, রক্তের লিপিডের উপকারী পরিবর্তনের সঙ্গে যুক্ত। বাদামের দুধে ভিটামিন ই ও স্বাস্থ্যকর চর্বি থাকে। এটি নিয়মিত পান করলে হৃৎপিণ্ডের উপকার হতে পারে।
কীভাবে বাদাম দুধ বানাবেন
২০টি কাঠবাদাম বা আমন্ড ছয় থেকে আট ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর এই বাদাম থেকে খোসা ছাড়িয়ে এক গ্লাস পানিতে ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে বাদাম দুধ। কোনো কিছু না মিশিয়ে এটি খাওয়া যায়। এ ছাড়া এই দুধের সঙ্গে কলা, আম, পেঁপে মিশিয়ে মিল্কশেকও বানানো যায়। ইফতারে এটা খেতে পারেন। ডায়াবেটিস না থাকলে খাওয়ার সময় এতে মধু মিশিয়ে নিতে পারেন। শিশুদের জন্য একটি চমৎকার খাবার।
পরামর্শ: খাদ্য পথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকায় ও একজন রংপুরে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
১৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ৩৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৮৪৯ জন।
১৩ ঘণ্টা আগে
বাজারে প্রচলিত প্রায় সব ধরনের বিড়ালের খাবারে সিসা, পারদ, আর্সেনিক ও ক্যাডমিয়ামের মতো অত্যন্ত ক্ষতিকর ভারী ধাতু, আগাছানাশক এবং প্লাস্টিক প্রস্তুতকরণে ব্যবহৃত রাসায়নিক পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য পরীক্ষাকারী অলাভজনক প্রতিষ্ঠান ‘ক্লিন লেবেল প্রজেক্ট’-এর অনুসন্ধানী প্রতিবেদনে এই...
১৭ ঘণ্টা আগে
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তাকে হাসপাতাল পরিদর্শন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি মাসে কমপক্ষে একটি পরিদর্শন করে পরবর্তী মাসের...
১৮ ঘণ্টা আগে