
নেপালে আকস্মিক পাহাড়ি ঢল ও ভয়াবহ ভূমিধসে বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নেপালের এই হৃদয়বিদারক প্রাকৃতিক দুর্যোগের খবরে বাংলাদেশের জনগণ গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ অনেকেই প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ এই মর্মান্তিক পরিস্থিতির দিকে নজর রাখছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের বন্ধুভাবাপন্ন জনগণ এবং দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের সাধারণ জনগণ।
বিজ্ঞপ্তিতে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং আহতদের সুস্থতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার এই জরুরি পরিস্থিতিতে নেপালকে যেকোনো ধরনের মানবিক সহায়তা, ত্রাণ এবং উদ্ধার তৎপরতায় সার্বিক সমর্থন ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে এ বছর বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার ম
২৭ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছে
৪০ মিনিট আগে
সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের চালানো হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা
২ ঘণ্টা আগে