
সাম্প্রতিক সময়ে একের পর এক শক্তিশালী ভূমিকম্প বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। গত এক মাসে ইন্দোনেশিয়া, কলম্বিয়া ও মেক্সিকোতে ৭ বা তার বেশি মাত্রার তিনটি ভূমিকম্পে শত শত মানুষ নিহত হয়েছেন। এর আগে জুনে কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প, যাতে ব্যাপক প্রাণহানি ঘটে।

টানা ১০ম বছরের মতো কমেছে জাপানের জন্মহার। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সরকারি নথিতে দেখা যায়, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা শূন্য দশমিক ৪৭ শতাংশ হ্রাস পেয়েছে। ওই পরিসংখ্যানে জাপান ও জাপানের বাইরে বসবাসরত নাগরিক এবং দেশটিতে থাকা বিদেশিদের জন্মের তথ্য গণনা করা হয়েছে।

বিয়েতে নেই আগ্রহ। আবার যারা এরইমধ্যে বিয়ে করে নিয়েছেন, তাদের মধ্যে সন্তান নেওয়ার কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না। এতে করে কমে যাচ্ছে দেশের জনসংখ্যা। এ চিত্র বিশ্বে সবচেয়ে পরিচিত চীনের বেলায়। কিন্তু এমনই এক সংকটে ধুঁকতে থাকা আরেকটি দেশ দক্ষিণ কোরিয়া। তবে দীর্ঘ সময় পর দেশটির জন্য এসেছে স্বস্তির খবর।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল দায়িত্ব হলো নিয়মিত ও নিরপেক্ষ পরিসংখ্যান প্রণয়ন করা। তবে সংস্থাটি বর্তমানে অতিমাত্রায় প্রকল্পনির্ভর ও সদর দপ্তরকেন্দ্রিক হয়ে পড়েছে। এর ফলে মাঠপর্যায়ের জরিপ কার্যক্রম দুর্বল হয়েছে, তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মান কমেছে এবং বিবিএস ধীরে ধীরে তার মূল দায়িত্ব থেকে সরে