
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। বোর্ডের এই ফল সাত বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এবার তা কমে ৭৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। এর আগে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।
এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা সাত বছরের মধ্যে এবার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন ও ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। এবার ৭৩ দশমিক ৬৪ শতাংশ ছাত্র এবং ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে।
এবার রাজশাহী বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি স্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৯৯টি স্কুলের সবাই পাস করেছে। কেউ পাস করেনি এমন স্কুল এবার নেই। পরীক্ষা চলাকালে এবার সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল ২৬৯ কেন্দ্রে।
পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এটা প্রতি বছর ভ্যারি করছে। প্রতিবছরই ফলাফল বিভিন্ন রকম হয়। এটা হতেই পারে। কোন ব্যাচ একটু ভাল, কোনটা একটু খারাপ—এটা নিয়ে আমরা চিন্তা করছি না। সবাই মিলে আলোচনা করে দেখতে হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এটা হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। আবার সারা দেশেই তো পাসের হার কম। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটা এখনই আমরা ঠিক বলতে পারব না।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে