নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার অনুকূলে ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখার চার কোটি টাকার নিষ্পত্তি আদেশ স্থগিত ঘোষণা করেছে সোনালী ব্যাংক। এই মোটা অঙ্কের টাকা লেনদেন করে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ঘটনায় উল্লিখিত টাকাছাড়-সংক্রান্ত লেনদেন বন্ধের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন ধানের শীষের এই প্রার্থী।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নাটোর শহরের আলাইপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে দুলু এই অভিযোগ করেন। তবে রাতেই এ বিষয়ে নিষ্পত্তি আদেশ স্থগিত করে ব্যাংকের প্রধান কর্তৃপক্ষ।
বিএনপি প্রার্থী দুলুর অভিযোগ, সম্প্রতি নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় ঢাকাস্থ ইসলামী ব্যাংকের একটি শাখার একটি অ্যাকাউন্ট থেকে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়েছে। অতীতে সোনালী ব্যাংকের ওই শাখায় এ ধরনের লেনদেনের নজির নেই। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই টাকা ভোট কেনাবেচায় ব্যবহৃত হতে পারে।
দুলু বলেন, ঘটনাটি স্বাভাবিক নয়। কেননা, ভোট আসন্ন। এ টাকা ভোট কেনার মতো গুরুতর অপরাধে ব্যয় হওয়ার সম্ভাবনা ছিল।
অভিযোগ অস্বীকার করে নাটোর ইসলামী ব্যাংকের এভিপি মো. রেজাউল করিম বলেন, ‘ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে, তাই এটিএম বুথে পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে এই ফান্ড আনা হয়েছে। ইসলামী ব্যাংকের গ্রাহকসংখ্যা, দৈনন্দিন গড় লেনদেনসহ আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে চার কোটি টাকা লেনদেন আমাদের জন্য বড় কোনো বিষয় নয়। একে সন্দেহজনক ভাবার কোনো কারণ নেই।’

গাইবান্ধায় জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার একমাত্র জেনারেল হাসপাতাল থেকে এই রোগের ভ্যাকসিন/টিকা সরবরাহ করা হলেও তা নিয়মিত নয়। যাঁরা দায়িত্বে থাকেন, তাঁরা টাকা ছাড়া দিতে চান না বলে অভিযোগ উঠেছে। দূরদূরান্ত থেকে রোগীদের হাসপাতালে এসে চরম ভোগান্তি পোহাতে হয়। এরই মধ্যে ৭২ ঘণ্টার ব
৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। উপজেলার একটি গ্রামে আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
সরকারঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৪৫ জেলেসহ চারটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বিপুল সামুদ্রিক মাছও জব্দ করা হয়।
১৯ মিনিট আগেফটিকছড়িতে জুয়েলারির দোকানে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পৌর এলাকার বিবিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে