Ajker Patrika

নাটোরে এনসিপির নির্বাচনী পথসভায় হাতাহাতি

নাটোর প্রতিনিধি 
নাটোরে এনসিপির নির্বাচনী পথসভায় হাতাহাতি
ছাত্রশক্তির সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জার্জিস কাদির বাবুর নির্বাচনী পথসভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্যের মধ্যে এ হাতাহাতি হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমনের ঠিক আগমুহূর্তে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সমাবেশস্থলে সাময়িক উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জার্জিস কাদির বাবুর নির্বাচনী পদসভায় নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্ধারিত সময়ে না পৌঁছানোয় তপ্ত রোদের মধ্যে সাধারণ জনতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বক্তব্য চলাকালে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য মঞ্চে উঠলে নিচে অবস্থানরত কয়েকজন সদস্য প্রতিবাদ করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা ও আয়োজকেরা মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে ছাত্রশক্তির নেতা-কর্মীরা শান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঞ্চে ওঠেন।

সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মাহাবুর রহমান বলেন, সভার মাঝপথে অতিরিক্ত গরমের কারণে কিছুটা হট্টগোল হয়। পরে তা ঠিক হয়ে যায়। এটা বড় কোনো ঘটনা নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা বলল সেনাবাহিনী

আগুন দিয়েছে মামুন, কাঠ দিয়েছে জুয়েল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এসআই মালেক

কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো ও হত্যা মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

মিরপুরে বাসা থেকে দুই সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত