বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আকস্মিক ঝড়ে সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা ১৮ মাঝিমাল্লা জীবিত উদ্ধার হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, গতকাল সোমবার সকালে পাথরঘাটা মৎস্যঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় এফবি আবদুল্লাহ তুফান। গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তীব্রতায় ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা আরেকটি ট্রলারে মাঝিমাল্লাদের সাগরে ভেসে থাকা অবস্থায় তাঁদের উদ্ধার করে।
ডুবে যাওয়া ট্রলারটির নাম এফবি আবদুল্লাহ তুফান। এটি বরগুনার পাথরঘাটা উপজেলার সগির কোম্পানির মালিকানাধীন। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের মঙ্গলবার সকালে মহিপুরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের সবার বাড়ি পাথরঘাটার বিভিন্ন স্থানে। ডুবে যাওয়া ট্রলারটির আনুমানিক দাম ১ কোটি টাকা বলে জানা গেছে।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, সম্প্রতি বঙ্গোপসাগরে প্রায়ই আকস্মিক ঝোড়ো হাওয়া ও অস্বাভাবিক ঢেউ দেখা দিচ্ছে। এতে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন। তাঁদের দাবি, সাগরে যাওয়ার আগে আবহাওয়া পূর্বাভাস আরও কার্যকরভাবে জানানো প্রয়োজন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
৫ মিনিট আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৭ মিনিট আগে
দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী-গাজীরখামার সড়কের প্রায় ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে দুই বছর আগে ভেঙে যাওয়া নালিতাবাড়ীর গোল্লারপাড় এলাকার চেল্লাখালী নদীর বেড়িবাঁধের অংশ দিয়ে ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করেছে।
৩০ মিনিট আগে