
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আজ বুধবার ভোরে বঙ্গোপসাগরের শেষ বয়ার (পথনির্দেশক) প্রায় ৯০ কিলোমিটার গভীরে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে এ দুর্ঘটনা ঘটে।
আজ দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়াসংলগ্ন এলাকা থেকে একটি মাছ ধরার ডিঙি নৌকা ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে বিকেল ৫টার দিকে একই স্থান থেকে আরও একজনকে উদ্ধার করা হয়। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে অপর একটি মাছ ধরার ট্রলার একজন জেলেকে উদ্ধার করে।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। তাঁরা হলেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫। উদ্ধার ও নিখোঁজ জেলেরা সবাই চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাসিন্দা। উদ্ধার জেলেদের মধ্যে গুরুতর আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার বাঁশখালী থেকে তাঁরা ট্রলারটি নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ট্রলারটি ডুবে যাওয়ার পর প্লাস্টিকের পানির ড্রাম ধরে তাঁরা সমুদ্রে দুই দিন ভেসে ছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডকে অবহিত করা হবে।

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুর কবর হয়েছে তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জে। তাঁর বাবা, ওই আসনের সংসদ সদস্যসহ এলাকাবাসী আজ শুক্রবার কবর জিয়ারতে যান। এ সময় ছোট্ট কবরটি ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মোনাজাতের মুহূর্তে কান্নার রোল পড়ে যায়, ভারী হয়ে আসে চারপাশ...
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস), সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সরকারি কর্মকর্তাদের বদলি-পদোন্নতি, নিয়োগ ও মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে প্রতারণা করতেন...
২২ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বগুড়ার কাহালু উপজেলায় রহস্যজনক আগুনে পুড়ে সোনিয়া খাতুন ও তাঁর মেয়ে মেহা মনির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পর ঘর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে মেয়েও মারা যায়।
৩১ মিনিট আগে