টেনিস বিশ্বের এক নম্বর তারকা হিসেবে নোভাক জোকোভিচের ছোট খাটো অনেক বিষয়েরই খোঁজ রাখেন ভক্তরা। তবুও ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জোকোভিচের একটি ‘বিশেষ সম্পর্ক’ বিস্মিত করবে অনেককেই। কারণ এই সম্পর্কটি নেহাতই এক গাছের সঙ্গে! কী সেই সম্পর্ক?
এ বিষয়ে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি বোটানিক্যাল গার্ডেনে সুবিশাল একটি গাছের কাছাকাছি বেড়ে উঠেছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বছরের পর বছর ধরে ওই গাছটির কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন তিনি। গাছটির পাশে বসে বহু সময় কেটেছে তাঁর।
গত বুধবার মেলবোর্নে চলমান অস্ট্রেলিয়ান ওপেনে এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে অ্যালেক্সি পপেরিনকে হারিয়েছেন জোকোভিচ। কঠিন লড়াইয়ে জিতে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। সেই খুশিতেই কি-না তিনি তাঁর বিশেষ সম্পর্কের বিষয়টি ফাঁস করলেন ভক্তদের কাছে। দ্য এজ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটি বিশেষ গাছ আছে। যার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। বলতে গেলে গত ১৫ বছর ধরে এই সম্পর্ক।’
টেনিস তারকা বলেন, ‘আমি বোটানিক্যাল গার্ডেনের প্রতিটি কোনা ভালোবাসি। আমি মনে করি, মেলবোর্ন শহরের মাঝখানে এমন একটি পার্ক এবং প্রকৃতি থাকা অমূল্য সম্পদ।’
বিশেষ গাছটির সম্পর্কে জোকোভিচ বলেন, ‘আমি এই গাছটির সঙ্গে সংযোগ স্থাপন করেছিলাম। আমি এটাকে ভালোবাসি। এই গাছের শিকড়, কাণ্ড এবং শাখা সবকিছুকেই পছন্দ করি।’
জানা গেছে, সর্বশেষ বিজয়ের পর কুমড়ার স্যুপ পান করে প্রিয় গাছটির সঙ্গে যোগ দিয়েছিলেন জোকোভিচ। সেখানে তিনি কিছু সময় ধ্যান করে কাটান।
গাছটিকে নিজের চেয়ে অনেক বেশি বয়সী দাবি করে জোকোভিচ আরও বলেছেন, ‘কল্পনা করুন, কতটা শক্তি এবং জ্ঞান আছে এটির।’

বিশ্বজুড়ে জলবায়ুগত অবস্থা এল নিনো আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আগামী ডিসেম্বরে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ৭৬ বছরের ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, ১৯৫০ সালের পর থেকে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর....
৪ ঘণ্টা আগে
হেমন্ত প্রায় শেষের পথে। বাতাসে শীতের আগমনী বার্তা শোনা যাচ্ছে। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় দূষণের মাত্রা বেড়ে যায়। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায়...
৬ ঘণ্টা আগে
রাতের বেলা হালকা ঠান্ডার সঙ্গে কোথাও কোথাও ভোর পর্যন্ত থাকছে কুয়াশা। গতকাল সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ২৩ দশমিক ৫।
৯ ঘণ্টা আগে
মানুষের কর্মকাণ্ডের ক্রমবর্ধমান চাপ শুধু হিমালয়ের জীববৈচিত্র্যের আবাসস্থল সংকুচিত করছে না, বদলে দিচ্ছে সেখানকার একটি মনোমুগ্ধকর পাখির যোগাযোগের ধরনও। ভারতীয় গবেষকদের দুটি পৃথক গবেষণায় দেখা গেছে
১ দিন আগে