চোটের সঙ্গে লড়াইটা থামছে না রাফায়েল নাদালের। গ্র্যান্ড স্লামগুলোতেও এখন তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে না। স্প্যানিশ টেনিস তারকা এ বছর আরেক গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনেও খেলবেন না তিনি। সামাজিকমাধ্যমে সেটা নিশ্চিত করেছেন নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ওপেন ২০২৪ সালে দুটি গ্র্যান্ড স্লাম খেলতে পারেননি নাদাল। এবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন
তিনি। কোন চোটে মিস করতে যাচ্ছেন সেটা উল্লেখ করেননি ঠিকই। তবে এখনো যে ভুগছেন সেটার ইঙ্গিত পাওয়া গেছে। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে গতকাল মধ্যরাতে স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘আপনাদের সবাইকে জানাচ্ছি যে এ বছরের ইউএস ওপেনে যাচ্ছি না। সেখানে আমার অনেক স্মৃতি রয়েছে। মনে হচ্ছে এবার শতভাগ দিতে পারছি না।’
ক্যারিয়ারে ২২ গ্র্যান্ড স্লামের মধ্যে নাদাল চারটি জিতেছেন ইউএস ওপেনে। সেখানে স্বাভাবিকভাবেই অনেক স্মৃতি রয়েছে তাঁর। ইউএস ওপেনে এবার খেলতে পারবেন না-সেটা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘নিউইয়র্কের আর্থার অ্যাশের রাতের সেই স্মৃতিগুলো অনেক দিন মনে থাকবে। যুক্তরাষ্ট্রের ভক্ত-সমর্থকদের বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি সবাইকে মিস করব। আবার দেখা হবে।’ বার্লিনে লেভার কাপ নিয়ে টেনিস কোর্টে ফেরার কথা জানিয়েছেন নাদাল।
২০২৩ সাল থেকেই গ্র্যান্ড স্লামে অনিয়মিত হয়ে পড়েছেন নাদাল। ফিটনেসের ঝামেলায় গত বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন কোনো টুর্নামেন্টেই দেখা যায়নি তাঁকে। এ বছর শুধু ফ্রেঞ্চ ওপেন খেললেও প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। প্যারিস অলিম্পিকের একক ও দ্বৈত টেনিস ইভেন্টে খেলেছেন তিনি। স্পেনের তরুণ কার্লোস আলকারাসকে নিয়ে দ্বৈত ইভেন্টে নাদাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছেন। একক ইভেন্টে নোভাক জোকোভিচের কাছে হেরে নাদাল বাদ পড়েছেন দ্বিতীয় রাউন্ডেই।
ছেলেদের টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। এই তালিকায় জোকোর পরেই আছেন নাদাল। তৃতীয় সর্বোচ্চ ২০ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন রজার ফেদেরার। ২৬ আগস্ট শুরু হচ্ছে এবারের ইউএস ওপেন।

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২২ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে