
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।
চিরকুট ব্যান্ডের বয়স প্রায় দুই যুগ হতে চলল। এই দীর্ঘ সময়ে মাত্র তিনটি অ্যালবাম প্রকাশ করেছে তারা। দুই বছর আগে চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছিল চিরকুট। জানিয়েছিল, ‘পেন্ডুলাম’ নামের অ্যালবামের কাজ শুরু হয়েছে। সেই পেন্ডুলাম’ শেষ পর্যন্ত বদলে গেছে ভালোবাসাসমগ্রে। গতকাল প্রকাশ পেল চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর প্রথম গান ‘দামি’।
চিরকুটের চতুর্থ অ্যালবামে গান আছে ১০টি। ব্যান্ডের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান দামি। অন্য গানগুলোর শিরোনাম ‘উত্তরে ভালো না’, ‘ডাক’, ‘আগুন’, ‘হিয়া’, ‘মন কেন দিলে না’, ‘অসুখ সেরে যায়’, ‘ভালোবাসি তোমায়’, ‘দরদি’ ও ‘দিন যায়’। তিনটি গান প্রকাশ পাবে মিউজিক ভিডিও আকারে, বাকিগুলো পাওয়া যাবে লিরিক্যাল ভিডিও আকারে। এ সপ্তাহেই একসঙ্গে প্রকাশ পাবে গানগুলো।
অ্যালবামের নাম নিয়ে শারমিন সুলতানা সুমি বলেন, ‘আমি যতটুকু পৃথিবী দেখছি, আমার কাছে মনে হয়েছে—ভালোবাসা সবচেয়ে বড় এনার্জি। ভালোবাসা ছাড়া আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। গানে গানে এটাই আমাদের ভাষা হোক। এ কারণেই আমাদের অ্যালবামের নাম রেখেছি ভালোবাসাসমগ্র। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার হয় না। ভালোবাসা তো সর্বজনীন। নানা রকম ভালোবাসা নিয়েই এই অ্যালবামের গান। প্রতিটি গানে সবার অংশগ্রহণ ছিল। নানা ধরনের আলোচনা শেষে তৈরি হয়েছে এটি।’
অনলাইনের এই সময়ে অ্যালবামের পরিবর্তে সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করতেই বেশি আগ্রহী থাকে ব্যান্ডগুলো। তবে চিরকুট হেঁটেছে নিজস্ব পথে। ১০টি গান দিয়ে সাজিয়েছে অ্যালবাম, যা প্রকাশ পাবে একসঙ্গে। এ নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে সুমিকেও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, এই সময়ে এসে কেন অ্যালবাম? আর ১০টি গান কেন? এটা তো এখন কেউ করে না। উত্তর হলো, এত কিছু ভেবে তো এত দিন কাজ করিনি। চিরকুটের বয়স এখন ২৩ বছর। শুরুর সময়েও এত কিছু ভাবিনি। গান করতে ভালো লাগে। গানটা করে গেছি। সিডিতে না অনলাইনে কীভাবে যাচ্ছে, এইসব কখনো ভাবিনি। অ্যালবাম মানে হলো আমাদের কথা, আমাদের ভাবনা। আমাদের ভাষা হচ্ছে মিউজিক। যত গান লিখেছি, সুর করেছি তাতে কোনো কৃত্রিমতা নেই। যেটা মন থেকে এসেছে সেটাই করেছি। কখনো হিট হওয়ার জন্য কিছু করি নাই। টিপিক্যাল যে মার্কেট কনসেপ্ট তার বাইরে চিরকুটের ভাবনা। এ কারণে দেশ-বিদেশের সব মানুষকে চিরকুটের গান একইভাবে কানেক্ট করে।’
২০১০ সালে প্রকাশ পেয়েছিল চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’ আসে ২০১৩ সালে। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় দলটির তৃতীয় অ্যালবাম ‘উধাও’।

আমাদের দেশে শক্তিশালী ওটিটি প্ল্যাটফর্ম ছিল না। আমাদের ট্যালেন্ট, আমাদের দর্শক, অথচ বড় অঙ্কের কারেন্সি নিয়ে যাচ্ছে বিদেশি প্ল্যাটফর্মগুলো। আমরা চেয়েছি এমন একটা প্ল্যাটফর্ম করতে, যেখানে সারা বিশ্বের বাঙালি দর্শক আমাদের কনটেন্ট দেখবে, আমাদের ট্যালেন্টরা কাজের সুযোগ পাবে, দেশে ফরেন কারেন্সি ঢুকবে।
১ ঘণ্টা আগে
বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক চরিত্র কিং ডেভিড বা রাজা দাউদের জীবন নিয়ে তৈরি জনপ্রিয় সিরিজ ‘হাউস অব ডেভিড’ এবার পা রাখছে তৃতীয় সিজনে। প্রথম দুই সিজনের অভাবনীয় সাফল্যের পর সম্প্রতি সিরিজটির তৃতীয় সিজন নির্মাণের ঘোষণা দিয়েছে আমাজন এমজিএম স্টুডিওস ও ওয়ান্ডার প্রজেক্ট।
১ ঘণ্টা আগে
২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র্যাব। তাঁর বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরে মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় প্রায় এক মাস কারাগারে থাকতে হয়েছিল তাঁকে।
১ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী লেটারবক্সডের সদস্য সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে, যার মধ্যে কেবল গত এক বছরেই যুক্ত হয়েছে এক কোটি নতুন সদস্য। এই বিপুল জনপ্রিয়তার কারণেই এখন হলিউডের ওটিটি ও প্রোডাকশন জায়ান্টদের নজর পড়েছে প্ল্যাটফর্মটির ওপর।
১৪ ঘণ্টা আগে