
নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। সোমবার দুপুরে দলটির ফেসবুক পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গানটি। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। নতুন গান প্রকাশের পাশাপাশি ভাঙনের খবরও শোনা গেল দলটির। ইতিমধ্যেই চিরকুট ছেড়েছেন জাহিদ নিরব। তিনি এবার সময় দিতে চান সলো ক্যারিয়ারে।
ব্যান্ড চিরকুট জানিয়েছে, আগামী মাসেই নতুন অ্যালবাম প্রকাশ করতে চায় তারা। সেই লক্ষ্যেই চলছে গান বাঁধার কাজ। আপাতত অ্যালবামের নাম রাখা হয়েছে ‘পেন্ডুলাম’। তবে নামটি পরিবর্তনও হতে পারে। অ্যালবামে মোট ১০টি গান উপহার দিতে চায় চিরকুট। অ্যালবামের কাজের মাঝেই তারা তৈরি করল নতুন গান ‘জানা হলো না’।
এ প্রসঙ্গে ব্যান্ডপ্রধান শারমিন সুলতানা সুমি বলেন, ‘চিরকুট নিয়মিতই নতুন গান উপহার দেয় শ্রোতাদের। সেই ধারাবাহিকতায় জানা হলো না গানটি করা। এই গানের সঙ্গে নতুন অ্যালবামের কোনো সম্পর্ক নেই। গানটি প্রকাশের পর থেকেই ভক্ত-শুভানুধ্যায়ীদের অনেকে ভালো লাগার কথা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে।’
অন্যদিকে জানা গেল, চিরকুট ছেড়েছেন ব্যান্ডটির গুরুত্বপূর্ণ সদস্য জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথচলা শুরু করেন জাহিদ নিরব। অবশেষে শেষ হলো এ ব্যান্ডের সঙ্গে তাঁর ৯ বছরের পথচলা। অনেক দিন ধরেই জাহিদ নিরবের চিরকুট ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাঁকে। এর আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি। খোঁজ নিয়ে জানা যায়, চিরকুটের সঙ্গে আর নেই জাহিদ নিরব। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেও স্বীকার করেছেন সে কথা। তবে কারণ জানতে চাইলে, কোনো মন্তব্য করতে চাননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সুমি বলেন, ‘পাভেলকে জাহিদ নিরব জানিয়েছে, সে সলো কাজ করতে চায়, মিউজিক নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। একটা মিউজিক স্কুলও তৈরি করতে চায় সে। জাহিদ নিরব মেধাবী মিউজিশিয়ান। সে ব্যান্ড ছেড়ে সলো ক্যারিয়ার গড়তে চায়, তাই আমরাও সাধুবাদ জানিয়েছি। চিরকুট একটা ব্যান্ড। ব্যান্ডের পথচলায় অনেকেই আসবেন, অনেকেই চলে যাবেন, এটাই স্বাভাবিক।’
কয়েক বছর ধরেই ব্যান্ডের পাশাপাশি সলো ক্যারিয়ার গোছানোর চেষ্টা করেছেন জাহিদ নিরব। বিভিন্ন বিজ্ঞাপন, ওয়েব কনটেন্ট ও সিনেমার মিউজিক করছেন। চিরকুট প্রসঙ্গে কথা না বললেও বর্তমান ব্যস্ততার কথা জানান জাহিদ। জানালেন, বর্তমানে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র মিউজিক করছেন। এ সিরিজের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়া হাতে আছে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ। সম্প্রতি একটি গানের স্কুলের কার্যক্রম শুরু করেছেন তিনি। এই স্কুল নিয়েও বিস্তর পরিকল্পনা আছে তাঁর।
এর আগে প্রতিষ্ঠার ১৪ বছরের মাথায় ২০১৬ সালের নভেম্বরে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেওয়া হয়েছে। গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে। ইমন এ নিয়ে কোনো মন্তব্য না করলেও দল ছাড়ার পর পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
১১ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১৫ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১৫ ঘণ্টা আগে