নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংগুয়ার বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে জব্দ করা ১১টি চায়না দুয়ারি জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।
এর আগে রোববার বিকেলে সিংগুয়ার বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও স্থানীয়দের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সামনে আজ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিংগুয়ার বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে দিনরাত মা মাছ, পোনাসহ দেশীয় মাছ ধরছে এলাকার কিছু মানুষ। এমনকি মাছ ধরতে বিলের পাড়ে স্থাপনাও তৈরি করেছে। খবর পেয়ে গতকাল রোববার বিকেলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিলেন। অভিযানে ১১টি চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় একটি অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট লোকজন সটকে পড়েন। পরে আজ সোমবার দুপুরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ জানান, এসব জালে মাছের পোনাসহ নানা জলজ প্রাণীও উঠে আসে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ, রেণু পোনা নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

কমিটির সদস্যসচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন...
৪ মিনিট আগে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী লরিবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে যমুনা সেতু হয়ে বিশেষ লরিবহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার উদ্দেশে রওনা হয় লরিবহরটি।
১১ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
৩৬ মিনিট আগে