
বিপজ্জনক রাসায়নিক পদার্থ ধ্বংসের জন্য কাভার্ড ভ্যানযোগে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেওয়ার পথে ভ্যানটিতে আগুন লেগেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কাভার্ড ভ্যানটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রাসায়নিক বহনকারী ড্রামগুলো অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানান, রাসায়নিক পদার্থগুলো ধ্বংস করার জন্য নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডে নেওয়া হচ্ছিল। পথে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে রাসায়নিক বহনকারী ড্রামগুলো অক্ষত রয়েছে। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
রাসায়নিক পদার্থ ধ্বংসের জন্য গঠিত কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম কাস্টম হাউসের সদস্যসচিব মো. রাসেল আহমেদ বলেন, এসব রাসায়নিক পদার্থ ছয়টি কনটেইনার ও তিনটি কাভার্ড ভ্যানে করে নেওয়া হচ্ছিল। তবে কাভার্ড ভ্যানগুলোতে থাকা ড্রামগুলো খালি ছিল। এসব ড্রামে আগে রাসায়নিক সংরক্ষণ করা হয়েছিল। তাই ড্রামগুলোও ধ্বংস করার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছিল।
ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি মূল্যায়নের জন্য কমিটির একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান মো. রাসেল আহমেদ।
পুলিশ জানিয়েছে, আগুন লাগা কাভার্ড ভ্যানটি বর্তমানে কাঁচপুর থানায় রাখা হয়েছে।
ঘটনার এক দিন আগে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী বিপজ্জনক রাসায়নিকের নয়টি কনটেইনার অপসারণ শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউস।

ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ অক্টোবর আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে নিকলী থানাকে নির্দেশ দেন।
৫ মিনিট আগে
রাজধানীর মিটফোর্ডে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন...
৭ মিনিট আগে
পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। হত্যার পর ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল লুট করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতের কোনো এক সময় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকায় নিজ বাড়িত
১৯ মিনিট আগে