
আসন্ন রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক কমানোর ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি।’
এ সময় চট্টগ্রাম কাস্টম হাউসকে ঢেলে সাজানো প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘একটা সিস্টেম ডেভেলপ করা আছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। কাস্টম হাউসের সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়নে কাজ করছি।’
এনবিআর চেয়ারম্যান বলেন, এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন পুরোনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। দিবসটি উপলক্ষে শুক্রবার এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে ‘ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪’ দেওয়া হবে।
উল্লেখ্য, বাজারে চিনি, সয়াবিন তেল ও ছোলার দাম বেড়েছে। রোজার মাস না আসতেই বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। এমন পরিস্থিতিতে গত সোমবার ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ককর ছাড় দিতে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্যের আমদানি শুল্ক ও কর কমলে ভোক্তা পর্যায়ে পণ্য তিনটির দাম কমতে পারে।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। গত শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজনে সারা দেশ থেকে আসা বিজের প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ভোরে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু...
২৪ মিনিট আগে
২৪ আগস্ট সোমবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
২ ঘণ্টা আগে
সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি...
২ ঘণ্টা আগে
আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে (সিডব্লিউইউ) সেমিনারের আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রাইম অ্যাকাডেমিয়া উদ্যোগের আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড
২ ঘণ্টা আগে