Ajker Patrika

শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২৬ কারখানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯: ২৪
শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২৬ কারখানা
শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর। ছবি: আজকের পত্রিকা

ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের নাওজোড় এলাকা। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ সোমবার বিকেলে আন্দোলনরত পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২৬ কারখানা।

বিকেল পৌনে ৫টার দিকে নগরীর নাওজোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেয়। এ সময় তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে নিতে গেলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর। ছবি: আজকের পত্রিকা
শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকায়ও শ্রমিকেরা সড়কে অবস্থান নেয়। পরে তারা সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে শ্রমিকেরা পালিয়ে যায়।

জয়দেবপুর ও সালনা এলাকায় একই দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা উত্তেজিত হয়ে ওঠে। পরে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এছাড়া বিকেলে কোনাবাড়ী এলাকায় কয়েকজন যুবক হঠাৎ করে এসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলা বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

এসব ঘটনায় গাজীপুরে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরের ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অনেক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে ওইসব কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। দিনব্যাপী বিভিন্ন এলাকায় অল্প সময়ের জন্য বিক্ষোভ করে শ্রমিকেরা। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত