
রাজধানীর ডেমরা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০। গ্রেনেডগুলো জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া বলে ধারণা করছে র্যাব।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টারের একটি স মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক তাপস কর্মকার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তাপস কর্মকার বলেন, থানা থেকে লুট হওয়া ধাতব লিভারযুক্ত পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এক যুগেরও বেশি সময় আগে দেশজুড়ে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। জানাজায় অংশ নিতে শাকিলকে আইনি প্রক্রিয়ায় সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে তাঁর পরিবার।
৩৩ মিনিট আগে
বরিশালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলমকে তাঁর কক্ষে ঢুকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ঠিকাদারি কাজ নিয়ে বিরোধের জেরে আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার ৬ মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মদন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে গণপিটুনিতে রাজু (২৬) নামে এক শিশু অপহরণকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
১ ঘণ্টা আগে