
ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামের এক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, ধানের শীষ প্রতীকের সমর্থকেরাই তাঁকে কুপিয়ে আহত করেছেন।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে এই ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে আহত ঠান্ডু মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তি ও তাঁর স্বজনদের ভাষ্য, ঝিনাইদহ-৪ আসনের অধীন বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতে বাড়ি ফিরছিলেন ঠান্ডু মন্ডল। পথে তাঁর ভাতিজা এবং কাপ-পিরিচ প্রতীকের সমর্থক লিপ্তু খানের সঙ্গে দেখা হলে দুজন একসঙ্গে হেঁটে ফিরছিলেন। মিয়াকুন্ডু গ্রামে পৌঁছালে ধানের শীষ প্রতীকের ১০ থেকে ১৫ জন সমর্থক তাঁদের ওপর হামলা চালান। এ সময় ঠান্ডু মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
আহত ঠান্ডু মন্ডল বলেন, ‘হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। ওরাও ধানের শীষের সমর্থক। তাদের সঙ্গে আমাদের আগের বিরোধ ছিল। ভোট চেয়ে কাপ-পিরিচ প্রতীকের একজন সমর্থকের সঙ্গে ফেরার সময় সুযোগ নিয়ে হামলা করা হয়েছে। পুরোনো বিরোধে নির্বাচনকে কাজে লাগানো হয়েছে।’
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোট চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মারধরে মুগ্ধ তালুকদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।
১৮ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজহার আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দেবীপুর মহল্লায় নিজ বাড়িতেই মারা যান তিনি।
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও ফলবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্ভারপাড়া
৩৬ মিনিট আগে