
আরেকটি রেইড শুরু হওয়ার আগেই শেষের বাঁশি বাজালেন রেফারি। বাংলাদেশের খেলোয়াড়েরা মেতে উঠলেন উচ্ছ্বাসে। পতাকা হাতে নিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ম্যাটে দিতে থাকেন ল্যাপ অব অনার। বিশ্বকাপে প্রথম পদক বলে কথা।
শনিবার নারী কাবাডি বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড। যেখানে থাইল্যান্ডকে ৩৯-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তাতেই নিশ্চিত হয়েছে ব্রোঞ্জ।
থাইল্যান্ড টস জিতে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন—ওটা ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে আউট করেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো লিড এনে দেন মেইবি চাকমা। ম্যাচ চলতে থাকে সমান তালে। রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন। ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুজনকে আউট করেন। তাতে লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।
বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ এগিয়ে যায় ১৮-১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে আধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। এই সময় রেইড এবং ট্যাকল—দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখায় লাল-সবুজরা। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকেরা। শেষ দিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়াই করেছে বটে। তবে সেটা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।
বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ নিতে হয়।
তিন ম্যাচ শেষে রুপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। সমান পয়েন্ট ছিল থাই মেয়েদেরও। এর আগে ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

‘হচ্ছে না ভাই, ডাইজেস্ট হচ্ছে না, কী দেখলাম।’ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভুল লেখেননি। ডারউইনে কী করে দেখাল বাংলাদেশ! টেস্টে অস্ট্রেলিয়ার মাঠে অজিদের হারানোর পর শুধু মাশরাফির পোস্ট থেকে ধার করে কিশোর কুমারের কালজয়ী গানের কথাটাই বলতে ইচ্ছা করছে, ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’।
৭ মিনিট আগে
২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি আছে রোনালদোর। গত নভেম্বরে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেছিলেন, আরও এক-দুই বছর খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর। একই সঙ্গে নিশ্চিত করেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। গত মাসে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পরও অবসরের নি
১৫ মিনিট আগে
কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। মাত্র ২৪ সেকেন্ডে গোল করেন রিকার্দো কালাফিওরি। ১৯৬৮ সালে সিটির হয়ে ববি ওয়েনের গোলের পর কমিউনিটি শিল্ডে এটিই দ্রুততম গোল। পরে কাই হাভার্টজ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ড তৃতীয় গ
৪০ মিনিট আগে
রদ্রির জন্য ৭৫ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৬৩ কোটি টাকা। রোববার বার্সেলোনার পরিচালক ডেকো ও ম্যানচেস্টার সিটির ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা চুক্তির বিষয়টি চূড়ান্ত করেন। চুক্তির কাগজপত্রে স্বাক্ষর, রদ্রির মেডিকেল পরীক্ষার পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
১ ঘণ্টা আগে