Ajker Patrika

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ৫২
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার আগের চুক্তির ধারাবাহিকতায় ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত তাঁকে একই পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা ও ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ওই পদে পুনরায় নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

২০২৪ সালের ১৯ নভেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পান সাংবাদিক গোলাম মোর্তোজা।

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান থাকছেন নাসির

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির-উদ-দৌলাকে চাকরির মেয়াদ শেষে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার। তাঁর অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যেকোনো পেশা ও ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত