
বোমা হামলার আতঙ্কে ওয়ানডে সিরিজের মাঝপথে পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চান শ্রীলঙ্কার বেশকিছু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কয়েকজন। তাদের হুশিয়ারি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। অনুমতি ছাড়া পাকিস্তান থেকে ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে লঙ্কান ক্রিকেটর নিয়ন্ত্রক সংস্থা।
বিবৃতিতে বলা হয়, ‘ইতোমধ্যে এসএলসি খেলোয়াড়েদর সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে, পিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্তা নেওয়া হবে। তবে কোনো খেলোয়াড় যদি এসএলসির নির্দেশ না মেনে দেশে ফেরে তাহলে তাদের কর্মকাণ্ড মুল্যায়নের জন্য পর্যালোচনা করা হবে এবং এরপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। শহরটিতে গত মঙ্গলবার আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। এই ভয়ে ফেরার কথা জানালে সফরকারী দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, এসএলসির কর্মকর্তা ও পাকিস্তানের নিরাপত্তাকর্মীদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। অনিশ্চয়তার মাঝে সিরিজের শেষ দুই ওয়ানডে একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, ১৩ ও ১৫ নভেম্বরের পরিবর্তে শেষ ম্যাচ দুটি হবে ১৪ ও ১৬ নভেম্বর। প্রতিবেদনে ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে দেখা করবেন নাকভি। তিনি সফরকারী দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করবেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ শেষ পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্ট সিরিজ খেলবে তারা।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে