
দারুণ একটা গুগলি দিয়েছিলেন রিশাদ হোসেন। সেটি বুঝতেই পারেননি ইব্রাহিম জাদরান। মিডল স্টাম্পের আশে পাশে পিচ করা বল সামনের পায়ের ভেতরের অংশে লাগে। বাধা না পেলে বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন আম্পায়াররা। আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ইব্রাহিম।
আফগান ইনিংসের ২৭তম ওভারে তখন ইব্রাহিমের রান ছিল ৬০। আফগানিস্তানের ৪ উইকেটে ১১০। এরপর ৪০তম ওভারেও রিশাদকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন ইব্রাহিম। উঁচু হয়ে আসা বল লাফিয়ে তালুতে জমাতে চেয়েছিলেন রিশাদ। কিন্তু এবারও বেঁচে যান ইব্রাহিম। তবে সেঞ্চুরি করতে পারেননি তিনি। সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরত্বে তাঁকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৪০ বলে খেলা তাঁর ৯৫ রানের ইনিংসের সুবাদেই আফগানরা ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১৯০ রান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়ানডেতে প্রথম ইনিংসে এটাই কোনো দলের সর্বনিম্ন রান। এর আগের সর্বনিম্ন ছিল পাকিস্তানের ১৯৭; ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান।
জয়ের জন্য এখন বাংলাদেশের ব্যাটারদের তুলতে হবে ১৯১ রান। লক্ষ্যটা নাগালেই দলের, যদি বোলারদের মতো ব্যাটাররাও নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেন।
সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে দুর্দান্ত করেছেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে নিয়ে খেলতে নামা বাংলাদেশ নিয়মিত বিরতিতেই আফগানদের উইকেট নিয়েছে।
দারুণ এক শর্ট বলে তানজিম হাসান সাকিব ফেরান রহমানউল্লাহ গুরবাজকে (১১)। লেগ স্টাম্পে থাকা শর্ট বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলে ডিপ স্কয়ার লেগে জাকের আলীকে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ। আফগানিস্তানের রান তখন ১৮। এরপর তিনে ব্যাটিংয়ে আসা সেদিকউল্লাহ তাহলকে ফেরান তানভিরুল ইসলাম। তাঁকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে অং অনে তানজিমের হাতে ক্যাচ দেন আতাল (৮)।
৩৮ রানে ২ উইকেট খুইয়ে ফেলার পর উইকেটে ব্যাটিংয়ের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। কিন্তু তানভিরের লেগ স্টাম্পের বাইরের বল বল ডিপ মিডউইকেটে পাঠিয়ে সিঙ্গেল নিতে গিয়ে সমস্যা অনুভব করেন তিনি। শুশ্রূষা নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই বুঝতে পারেন, খেলার মতো অবস্থা নেই তাঁর। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে যান তিনি। যদি পরে আরেক দফায় মাঠে ব্যাট করতে নেমেছিলেন, কিন্তু মাত্র এক বল খেলেই উঠে যান তিনি। আর তাতেই আফগান ইনিংসের সমাপ্তি। ৪৪.৫ ওভারে আফগানরা তোলেন ১৯০ রান।
বল হাতে সবচেয়ে সফল মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে দলের সর্বোচ্চ স্কোরার মিরাজ এদিন ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে