শীতে দুবাই ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ অফার নিয়ে এসেছে এমিরেটস। যাঁরা ২১ ডিসেম্বরের মধ্যে দুবাইয়ের রিটার্ন ফ্লাইট বুক করবেন, তাঁরা সম্পূর্ণ বিনা মূল্যে দুটি জনপ্রিয় ও আকর্ষণীয় স্থানে প্রবেশাধিকার পাবেন; যার মধ্যে রয়েছে দুবাই মেরিনায় মনোমুগ্ধকর ৯০ মিনিটের সানসেট ডিনার ক্রুজ এবং অত্যাধুনিক দুবাই আর্ট মিউজিয়ামে মাল্টিসেন্সরি অভিজ্ঞতা। ৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বুকিং এবং ৭ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে।
১২৫ ফুট দীর্ঘ গ্লাস হাউসবোটে করে সানসেট ক্রুজে যাত্রীরা দুবাই মেরিনার অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। ক্রুজকালে পরিবেশিত হবে আন্তর্জাতিক মানের বুফে ডিনার। সঙ্গে থাকবে সংগীতশিল্পীদের সুরেলা পরিবেশনা।
অন্যদিকে দুবাই আর্ট মিউজিয়ামে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন ডিজিটাল শিল্পকলা ও ইন্দ্রিয়গ্রাহ্য গল্প বলার এক অনন্য মিশ্রণ। এখানে ইমারসিভ ইনস্টলেশন, চমকপ্রদ ভিজ্যুয়াল ল্যান্ডস্কেপ, মৌলিক সাউন্ডস্কেপ এবং বিশেষভাবে তৈরি সুগন্ধির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে এক সম্পূর্ণ মাল্টিসেন্সরি অভিজ্ঞতা।
এই অফারের পাশাপাশি এমিরেটস তাদের যাত্রীদের দুবাইয়ে অবস্থানকে আরও উপভোগ্য করতে বাড়তি সুবিধাও দিচ্ছে।
মাই এমিরেটস পাস ব্যবহার করে যাত্রীরা শহরজুড়ে ৭০০টির বেশি এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। একই সঙ্গে এমিরেটস স্কাইওয়ার্ডস লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা হোটেল, এয়ারলাইনস, গাড়ি ভাড়া, রিটেইল, ব্যাংকিংসহ বিশ্বব্যাপী পার্টনারদের সেবা গ্রহণ করলে পাবেন মাইলস বা পয়েন্টস। এই পয়েন্টস দিয়ে তাঁরা রিওয়ার্ড টিকিট, ফ্লাইট আপগ্রেড কিংবা কনসার্ট ও স্পোর্টস ইভেন্টের টিকিট নেওয়ার সুযোগ পাবেন।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা দুবাই হয়ে বিশ্বের ১৪০-এর বেশি গন্তব্যে সুবিধাজনক সংযোগ নিয়ে ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
৩ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
৫ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
৫ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
৮ ঘণ্টা আগে