
বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও কল্যাণের কাজে নিয়োজিত ১৩টি তৃণমূল এনজিওকে সহায়তা দেওয়ার লক্ষ্যে এমিরেটস এয়ারলাইনস ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। ১০ হাজার মার্কিন ডলার বা এর সমমান অর্থ পর্যন্ত যেকোনো মুদ্রায় প্রদত্ত অনুদানের বিপরীতে এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন সমপরিমাণ অর্থ দেবে।
এমিরেটস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিটি এমিরেটস ফ্লাইটে অনুদান এনভেলপ রাখা হবে এবং যাত্রীরা যেকোনো পরিমাণ অর্থ যেকোনো মুদ্রায় এই এনভেলপে ঢুকিয়ে যথাযথভাবে সিল করে কেবিন ক্রুদের হস্তান্তর করতে পারবে। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমেও অনুদান দেওয়া যাবে। এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশনের স্বতন্ত্র, সুরক্ষিত ও ব্যবহার বান্ধব পেমেন্ট পোর্টালের মাধ্যমে যে কেউ অনুদান দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার অথবা ‘এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন’-এর অনুকূলেও অনুদানের অর্থ গৃহীত হবে।
বর্তমানে ফাউন্ডেশনটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিওকে সহায়তা দিচ্ছে। যেসব কার্যক্রমকে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে, তার মধ্যে রয়েছে—নিরাপদ আবাসন, অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ এবং ভোকেশনাল শিক্ষা উদ্যোগ ইত্যাদি। বিগত দুই দশকের অধিক সময় ধরে এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন বিশ্বের হাজার হাজার শিশুদের জীবনে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।
এমিরেটসের গ্রাহক, দাতা ও এমপ্লয়িদের অনুদানের ওপর ভিত্তি করেই বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদানের প্রায় সব অর্থই সরাসরি প্রকল্পগুলোকে হস্তান্তর করা হয়। প্রশাসনিক ব্যয়কে যথাসম্ভব ন্যূনতম পর্যায়ে রাখার জন্য এমিরেটসের এমপ্লয়ি এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়া হয়।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৪ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে