
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডসের বিশেষ উদ্যোগ ‘স্কাইওয়ার্ডস এক্সক্লুসিভ’-এর অধীনে প্রোগ্রামের সদস্যরা দুবাইয়ের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর ভেন্যু কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম উপভোগ করার জন্য হসপিটালিটি টিকিট লাভের সুযোগ পাবেন। মনোমুগ্ধকর আন্তর্জাতিক কনসার্ট, কমেডি শো, স্পোর্টস টুর্নামেন্টসহ আরও অনেক আয়োজন দেখতে পাবেন স্কাইওয়ার্ডস সদস্যরা।
এজন্য লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা তাঁদের অর্জিত মাইল (পয়েন্ট) ব্যবহার বা হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে পারবেন। এক জোড়া হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার মাইলের প্রয়োজন পড়বে। মাইল ব্যবহার বা রিডিম করার ক্ষেত্রেও একই পরিমাণ পয়েন্ট দরকার হবে।
সামনের মাসগুলোতে কোকা-কোলা অ্যারিনায় বেশ কিছু জাঁকজমকপূর্ণ কনসার্ট এবং ইভেন্টে অংশ নেবেন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা। এদের মধ্যে আরব এবং বলিউড তারকারাও থাকবেন। এছাড়াও থাকবে বেশ কিছু এক্সাইটিং স্পোর্টস ইভেন্ট। হসপিটালিটি টিকিটের মাধ্যমে গ্রাহকেরা প্রিমিয়াম আসনে বসতে এবং স্টেজের সবচেয়ে ভালো প্যানারমিক ভিউ উপভোগের সুযোগ পাবেন।
এমিরেটস এক বিজ্ঞপ্তিতে জানায়, এমিরেটসের লয়্যালটি প্রোগ্রামের স্পনসরশিপ পোর্টফোলিও অত্যন্ত সমৃদ্ধ এবং সুবিস্তৃত। এই স্পনসরশিপের সুবিধা নিয়ে এমিরেটস তাদের লয়্যালটি সদস্যদের নিয়মিতভাবে বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে থাকে। সারা বিশ্বে এই প্রোগ্রামের সদস্য সংখ্যা সাড়ে তিন কোটি এবং বাংলাদেশে প্রায় এক লাখ।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৪ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে