
এমিরেটস এয়ারলাইনস ২০২৪-২৫ অর্থবছরে তার ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের লাভজনক এয়ারলাইনসগুলোর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে। এ সময় এয়ারলাইনসের ট্যাক্স পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
আজ বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইনস, ডানাটা ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ ৩১ মার্চ শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। গ্রুপটি এ সময় রেকর্ড মুনাফা অর্জনের সঙ্গে ইবিআইটিডিএ, রাজস্ব আয় ও ক্যাশ ব্যালেন্সেও নতুন রেকর্ড করেছে। গ্রুপটির ট্যাক্স পূর্ববর্তী মুনাফা ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৮ শতাংশ। গ্রুপটির রাজস্ব আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ক্যাশ অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ এবং বর্তমানে এর পরিমাণ ১৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ এবং এর পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গ্রুপটির সুদৃঢ় পরিচালন লাভজনকতার পরিচয় বহন করে।
গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইনস রেকর্ড মুনাফা ছাড়াও ৩৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। এয়ারলাইনসটির ক্যাশ অ্যাসেট সর্বোচ্চ অবস্থানে রয়েছে, যার পরিমাণ ১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, ৩১ মার্চ ২০২৪ সালে পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।
এমিরেটস গ্রুপ তার মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব দুবাইয়ে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার লভ্যাংশ প্রদানেরও ঘোষণা দিয়েছে।
এমিরেটস এয়ারলাইনসের মোট যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা গত বছরের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় এয়ারলাইনসটি ৫ দশমিক ৩৭ কোটি যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। এমিরেটসের পণ্য পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো উক্ত সময় সারা বিশ্বে ২৩ লাখ টন পণ্য পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।
বর্তমানে এমিরেটস গ্রুপে তাদের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ১ লাখ ২১ হাজার ২২৩ জন কর্মরত রয়েছেন, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। বর্ধিত চাহিদা পূরণ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এমিরেটস ও ডানাটা সারা বিশ্বে গত বছর ব্যাপক নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।

দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ১২টি রেসকিউ স্পিডবোট হস্তান্তর করেছে সরকার। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পের (DRMEP) আওতায় এসব নৌযান দেশের ১২টি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলার জেলা প্রশাসকদের কার্যালয়ের কাছে...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজ করা, ভিসা ব্যবস্থা শিথিল করা এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৭ ঘণ্টা আগে
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’-এর কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যমান করদাতাদের ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তিদের চিহ্নিত করে করের আওতায় আনা জরুরি।
৮ ঘণ্টা আগে