প্রায় চার দশক ধরে বিশ্বব্যাপী যাত্রী ও পণ্য পরিবহন অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এমিরেটস এয়ারলাইন একটি অ্যান্ড টু অ্যান্ড এক্সপ্রেস কুরিয়ারসেবা চালু করেছে। প্রাথমিকভাবে এই সেবা সাতটি মার্কেটে পাওয়া গেলেও পর্যায়ক্রমে এর পরিসর এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্কজুড়ে বিস্তৃত হবে।
সংশ্লিষ্ট শিল্পে বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণের স্বার্থে ‘এমিরেটস কুরিয়ার এক্সপ্রেস’ চালুর পূর্বে এয়ারলাইনটি বিভিন্ন বৈশ্বিক গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেছে। এর মূল লক্ষ্য ছিল সেবাটি যাতে দ্রুততা ও নির্ভরযোগ্যতার সঙ্গে দেওয়া সম্ভব হয়। সেবাটিকে যথাসম্ভব ফ্লেক্সিবল করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য থেকে কয়েক হাজার প্যাকেজ পরিবহন করা হয়েছে এই সেবার মাধ্যমে। ডেলিভারির গড় সময়কাল ছিল ৩৮ ঘণ্টারও কম। বর্তমানে ব্যবসাসংশ্লিষ্ট পরিবহনের জন্য সেবাটি পাওয়া যাচ্ছে।
বর্তমানে সাধারণত এক্সপ্রেস কুরিয়ারসেবা ব্যবস্থাপনায় একটি বৈশ্বিক হাব ব্যবহৃত হয়, যেটি ‘হাব-অ্যান্ড-স্পোক’ মডেল হিসেবে পরিচিত। এই মডেলে পণ্য প্যাকেজটি চূড়ান্ত গন্তব্যে পৌঁছার আগে কয়েক স্থানে বিরতির প্রয়োজন পড়ে। এমিরেটস কুরিয়ার সার্ভিস এই মডেলের বাইরে এসে সরাসরি এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন সেবা অফার করছে। এর ফলে ট্রানজিটের সময় হ্রাস ও অতিরিক্ত হ্যান্ডেলিং এড়ানো সম্ভব হচ্ছে।
বর্তমানে এমিরেটস কুরিয়ার এক্সপ্রেসে পরবর্তী দিনে জরুরি ডেলিভারি ও দুই দিনে ডেলিভারির মতো প্রিমিয়াম সেবা অফার করা হচ্ছে। তবে বেশ কিছু উদ্ভাবনী সেবা পাইপলাইনে রয়েছে।
এমিরেটস কুরিয়ার এক্সপ্রেসের অন্যতম সুবিধাগুলোর মধ্যে রয়েছে এয়ারলাইনটির ২৫০টির অধিক সুপরিসর যাত্রীবাহী ও পণ্যবাহী উড়োজাহাজের একটি বিশাল বহর। এর সঙ্গে রয়েছে এমিরেটসের নেটওয়ার্কজুড়ে বিস্তৃত পার্টনার, যারা কাস্টমস ক্লিয়ারেন্স, ডোর টু ডোরসহ অন্যান্য সেবা আস্থা ও বিশ্বস্ততার সঙ্গে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৪ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে