এভারেস্ট জয়ের আগ্রহ অনেকের থাকে। প্রতিবছর এখানে আরোহীর সংখ্যা বাড়ে। যদিও নেপাল সরকার কিছু নীতি নির্ধারণ করে দিয়েছে। যেমন আগে অন্তত ৭ হাজার মিটার কোনো পর্বতারোহণের অভিজ্ঞতা থাকতে হবে। এর সঙ্গে চলতি বছর থেকে ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার। যেটি আগে ছিল ১১ হাজার ডলার। আর আরোহীর সংখ্যাও নির্ধারণ করা আছে সরকারের পক্ষ থেকে।
কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন। বিভিন্ন নীতি থাকলেও সেগুলোর প্রয়োগে ঘাটতি রয়েছে। কারণ, সেখানকার স্থানীয় শেরপা ও এজেন্সিগুলো সব নিয়ম মেনে চলে না। এর বড় কারণ, দেশটির রাজস্বের অন্যতম খাত এটি। তাই অনেক নিয়ম করা হলেও সেটির প্রয়োগ দেখা যায় না। এর সঙ্গে সেখানকার পরিচ্ছন্নতার ব্যবস্থাও খুব ভালো নয়। অনেকে বিভিন্ন জিনিস বা খাবারের প্যাকেট যেখানে-সেখানে ফেলে। এতে দিন দিন আরও নেতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। যদিও পর্বতারোহীদের কাছ থেকে পরিবেশ সুরক্ষার জন্যও ফি নেওয়া হয়। কিন্তু সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না।

ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
৯ ঘণ্টা আগে
ঋতু বদলের এই সময়ে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্য কোনো সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় থাকার একটি লক্ষণ।
১২ ঘণ্টা আগে
প্রিয় পারফিউমটি প্রতিদিন ব্যবহার করতে করতে হঠাৎ একদিন খেয়াল করলেন, আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না। পরিচিত সেই সতেজতা নেই। এর জন্য সব সময় পারফিউম দায়ী নয়। ভুলভাবে সংরক্ষণ করার কারণেও বদলে যেতে পারে প্রিয় সুগন্ধির ঘ্রাণ। পারফিউম বেশ সংবেদনশীল একটি জিনিস।
১৪ ঘণ্টা আগে
পোক দিবসের এই ‘পোক’ হলো হাওয়াই দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় ও সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার। হাওয়াইয়ান ভাষায় পোক শব্দের অর্থ হলো টুকরো করা। সাধারণত কাঁচা মাছ ছোট ছোট কিউব বা টুকরো করে কেটে, বিভিন্ন মসলা ও সস দিয়ে মাখিয়ে ভাতের ওপর সাজিয়ে খাওয়া হয় এই খাবারটি। এটি বিখ্যাত জাপানিজ খাবার সুশির মতো কাঁচা মাছ...
১৬ ঘণ্টা আগে