
প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ৩০তম মারকাজি ইজতেমা। ইজতেমা উপলক্ষে নানা রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগামী শনিবার (৬ ডিসেম্বর) জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায় ফজরের নামাজের পরপর শুরু হবে ইজতেমার কার্যক্রম। চলবে দিনব্যাপী। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন হারদুয়ী হজরতের অন্যতম খলিফা মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের প্রচার ও দপ্তর সম্পাদক রিদওয়ান হাসান জানান, প্রতিবছরের মতো এবারও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সুন্নতের এই অনন্য মাহফিল।
রিদওয়ান হাসান জানান, এতে দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম অংশ নেবেন। একই সঙ্গে হারদুয়ী হজরতের খলিফারা ইজতেমায় একত্রিত হবেন।

আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার একক মালিক। মানুষের জীবনের আলো-ছায়া, সুখ-দুঃখ, ভালো-মন্দ—সবই তাঁর সৃষ্টি ও হুকুমের অধীন। অরণ্যের একটি বৃক্ষপত্রও তাঁর অগোচরে এবং হুকুম ছাড়া ঝরে পড়ে না—এ সত্য প্রতিটি মুমিনের সুদৃঢ় বিশ্বাস। তবু প্রাত্যহিক জীবনের নানা ঘাত-প্রতিঘাতে দেখা যায়, মানুষ অজান্তেই ইমানের সরল-সোজা পথ
৪৪ মিনিট আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
প্রতিটি মুমিনের পরম আকাঙ্ক্ষা জান্নাত। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইবাদত-বন্দেগি ও তওবা-ইস্তিগফারের মূল উদ্দেশ্যই হলো শেষ বিচারে রবের কাছে জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করা। যদি রাসুলুল্লাহ (সা)-এর পবিত্র হাদিস থেকে এমন একটি সংক্ষিপ্ত ও সহজ দোয়া পাওয়া যায়, যা পাঠ করলে জান্নাত ওয়াজিব...
১৫ ঘণ্টা আগেহজ ২০২৭-এর নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এই নির্ধারিত তারিখের পর নিবন্ধনের সময় আর কোনোভাবেই বাড়ানো হবে না। এদিকে, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাংক ও সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ...
১৮ ঘণ্টা আগে