
চট্টগ্রামের রাউজানে দেড় শ বছরের পুরোনো পুকুর ভরাট করার দায়ে এক ইউপি সদস্যসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হক এ আদেশ দেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার করা মামলার শুনানিতে হাজিরা দিতে গেলে তাঁদের কারাগারে পাঠানো হয়। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের গবেষণা কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ খোরশেদুল ইসলাম (৫০), মুহাম্মদ জাহেদুল ইসলাম (৪৮), আলী আকবর (৬০), মকবুল আহমদ (৫৫), মুহাম্মদ খোরশেদ (৫২)। তারা সবাই ওই ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন মুহম্মদীয়া দরবার শরিফসংলগ্ন ১৬০ বছর আগের পুকুরটি গত ২০২১ সাল থেকে ভরাট কাজ শুরু করেন আসামিরা। পরে এলাকাবাসীর বাধার মুখে তা বন্ধ হয়। এরপর গত ২০২৩ সালের শুরুতে আবারও কর্ণফুলী নদীতে ড্রেজার বসিয়ে পাইপলাইনের মাধ্যমে পুকুরটি ভরাট কাজ ফের চালু করেন। পরে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দাখিল করেন। সে সময় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে ঘটনার তদন্তে গিয়ে সত্যতা পান এবং আকবর হোসেন (৪৮) নামের একজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরও তখনকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই পুকুর সম্পূর্ণ ভরাট করে ফেলেন আসামিরা। তাঁদের দাবি ছিল, তাঁরা সামাজিকভাবে কবরস্থান বানানোর জন্য মালিকদের সম্মতি নিয়ে এটি ভরাট করছেন। পরে গত ২০২৩ সালের ৩১ মে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আফজারুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আজ রোববার দুপুরে পুকুর ভরাটের ওই মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মুক্তিশপুর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
৯ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি...
২১ মিনিট আগে
মৌলভীবাজার জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে চাকরি করতেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে তাঁর নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
২৭ মিনিট আগে
কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছোট-বড় গরুর খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। সারা বছর যত্নে লালন-পালন করা পশু বিক্রি করে বড় লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন খামারিরা। ঈদ উপলক্ষে খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা, পুষ্টিকর খাবার সরবরাহ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি।
১ ঘণ্টা আগে