
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসারচর গ্রামে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে ডাকাত দলের এক সদস্য। এ সময় ডাকাত দলের অন্য পাঁচ সদস্য কৌশলে পালিয়ে যায়। পরে ডাকাতদের ফেলে যাওয়া ট্রলার থেকে একটি ওয়ান শুটারগান, ১৬টি গুলি, একটি চায়নিজ কুড়াল এবং একটি পিস্তলসদৃশ লাইটার উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। আটক ডাকাতের নাম রবিন (৩০)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি এলাকার চান মিয়ার ছেলে এবং স্থানীয় জিতু রাঢ়ী গ্রুপের সক্রিয় সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৬ সদস্যের একটি ডাকাত দল ট্রলারে ভাসারচর গ্রামে ঢুকে ডাকাতির চেষ্টা করে। গ্রামের মানুষ বিষয়টি বুঝতে পেরে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় পাঁচ ডাকাত পালিয়ে গেলেও নদীতে কচুরিপানায় আটকে যায় রবিন। এ সময় জনতা তাকে ধরে ফেলে।
আটক ডাকাতকে জনতা একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে বেঁধে রাখে। খবর পেয়ে গজারিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আফরোজা বেগম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ডাকাত দলে ছয়জন ছিল। একজন নদীতে কচুরিপানায় আটকে গেলে জনগণ তাকে আটক করে। এই দলের বাকি সদস্যদের আটক করা গেলে আরও অস্ত্র-গোলাবারুদ পাওয়া যাবে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, স্থানীয়রা যে অস্ত্রগুলো উদ্ধার করেছেন তার মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, ১৬টি গুলি, একটি চায়নিজ কুড়াল ও একটি পিস্তলসাদৃশ লাইটার।
আটক ডাকাত রবিন নিজেকে শ্রমজীবী দাবি করে বলেন, ‘আমি জিতু রাঢ়ীর বাড়িতে একদিন আগে এসেছিলাম এবং জিতু রাঢ়ীর কয়েকজন আত্মীয়ের সঙ্গে নদীতে ঘুরতে বের হয়েছিলাম। পুলিশের ট্রলার দেখে তারা পালিয়ে ভাসারচর গ্রামে এসে ওঠে। উদ্ধার করা অস্ত্রের ব্যাপারে আমি কিছু জানি না। ট্রলারে থাকা জিতু রাঢ়ীর আত্মীয়স্বজনেরা এসব বিষয়ে ভালো বলতে পারবে।’
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি পিস্তল, একটি চায়নিজ কুড়াল ও ১৬টি গুলি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৭ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১০ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে