কিশোরগঞ্জ জেলায় দীর্ঘদিন একই পরিষদে থাকা ৭৪ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার মধ্যে বদলি হওয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাছান খান।
জেলা প্রশাসকের কার্যালয় ও অফিস আদেশ থেকে জানা যায়, ১৩টি উপজেলায় মোট ১০৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ৭৪টির প্রশাসনিক কর্মকর্তাকে এবারই প্রথম একযোগে বদলি করা হয়েছে। ৪ আগস্ট স্বাক্ষরিত ওই আদেশে প্রত্যেককে ১২ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানে ব্যর্থ হলে একই দিনে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হওয়ার কথা উল্লেখ রয়েছে।
বদলিকৃত ৭৪ প্রশাসনিক কর্মকর্তার মধ্যে বেশ কয়েকজনের উপজেলা পরিবর্তন করা হয়েছে। যেমন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিমকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রুমা হককে সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে৷ কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. জাফর আলীকে অস্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।
এ ছাড়া গত ৬ আগস্টের অন্য আরেকটি আদেশে ৪০ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। ওই আদেশে প্রত্যেককে ১৪ আগস্টের মধ্যে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় একই দিনে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলে আদেশটিতে উল্লেখ রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাছান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, `তাঁরা দীর্ঘদিন যাবত একই কর্মস্থলে কর্মরত ছিলেন। কাজের গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসনিক স্বার্থে বদলি করা হয়েছে।’

মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৩ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৩ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৩ ঘণ্টা আগে
এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। পয়সা খরচ করে বই বের করা প্রকাশক তো বটেই, বইপ্রেমী পাঠকেরাও। জনশূন্য মেলায় ঘুরতে কার ভালো লাগে! স্টলে স্টলে থাকবে ক্রেতা-পাঠকের ভিড়। হাতে থাকবে একগাদা বইয়ের ব্যাগ। সেটিই তো বইমেলার চিরচেনা রূপ!।
৩ ঘণ্টা আগে