
শতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন।
এ সময় শিক্ষার্থীদের ‘১০০ টাকার ভিক্ষুক, তাঁরা নাকি শিক্ষক’, ‘আবাসন ভাতা দে, নইলে গদি ছেড়ে দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া উপাচার্য, সহ-উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো—শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা, শতভাগ আবাসন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত আবাসন ভাতা দেওয়া, সব হলে অবৈধভাবে অবস্থানকারী ছাত্রছাত্রীর তালিকা শনাক্ত করে অবিলম্বে তাঁদের হলের সিট বাতিল করতে হবে, হলের আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকা করে নিয়েও সিট না দিলে শিক্ষার্থীদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং ছাত্রীদের হলে ডাবলিং (এক সিটে দুজন থাকার) প্রথা বন্ধ করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটি কোটি খরচ করে “ডিলিট” উপাধি দিতে পারে, অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে কোনো উদ্যোগ নিতে পারে না। দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো আবাসন দিতে না পারলেও ভাতা দেওয়ার ব্যবস্থা রেখেছে। অথচ চবিতে আমরা কেবল আশ্বাসই পেয়েছি, কোনো বাস্তব পদক্ষেপ নেই।’
ইতিহাস বিভাগের আরও এক শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘আমাদের আবাসন সমস্যা নিরসনে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। অনেকবার আন্দোলন হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। এ জন্য আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা বেশ কিছু দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে রেখেছে। আমরা লিখিতভাবে তাদের দাবিগুলো চেয়েছি। লিখিতভাবে দাবিগুলো পেলে সমাধানের চেষ্টা করব।’

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকায় বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গজনী বিটের নকশী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন...
১০ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার কালাচাঁন মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
১৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর নাঈম হাসান নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছন (শেখেরঘাট) থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর...
১৭ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মৃত্যু নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। প্রতিদিন মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
২১ মিনিট আগে