ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭–১৮ সেশন ও পূর্ববর্তী সেশনের যেসব শিক্ষার্থীর ইতিমধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে তাঁদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা গণরুম প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আবাসিক হলের প্রাধ্যক্ষরা।
সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো—২২ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন; ২০১৭–১৮ ভর্তি সেশন ও পূর্ববর্তী সেশনের যেসব শিক্ষার্থীর ইতিমধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে তাঁরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ত্যাগ করবেন; আবাসিক হলে সব ধরনের গণরুম প্রথা বিলুপ্ত এবং হলের গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থিক অনিয়মের দায়ে শাস্তিপ্রাপ্ত এক কর্মকর্তাকে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো শিক্ষার্থী। সেই স্বপ্নের পথে এবার যুক্ত হচ্ছে নতুন শর্ত। প্রস্তাবিত নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগের তুলনায় বেশি কাগজপত্র জমা দিতে হবে, মানতে হবে নির্ধারিত সময়সীমা। একই সঙ্গে বাড়বে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগও।
৬ ঘণ্টা আগে
দেশের লাখো তরুণের স্বপ্নের নাম বিসিএস। কিন্তু সেই স্বপ্নের পথ খুব সহজ নয়। বিশাল সিলেবাস, কঠিন প্রতিযোগিতা আর দীর্ঘ প্রস্তুতির কথা ভেবে অনেকে শুরুতে দমে যান। অনেকের ধারণা, পড়া মুখস্থ করলেই সফল হওয়া যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।
৬ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বর্ষা-অনুপ্রাণিত সৃজনশীল প্রকল্পের মাধ্যমে দেখানো হচ্ছে কীভাবে ব্যবসায় শিক্ষা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষায় রূপ নিতে পারে।
৬ ঘণ্টা আগে