
২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক

একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
১ ঘণ্টা আগে
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
৪ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
৭ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
৯ ঘণ্টা আগে