
ব্যবহারকারীদের অর্থ বাঁচাতে এবার একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করেছে অ্যাপল। এর মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে কেনা ডিজিটাল পণ্য স্থানান্তর করা যাবে। বিশেষ করে যারা আইক্লাউড এবং অ্যাপ স্টোর বা অ্যাপল টিভির এর জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি সুবিধাজনক ব্যবস্থা।
অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন তাদের সেকেন্ডারি অ্যাকাউন্টে কেনা অ্যাপ, মিউজিক, এবং অন্যান্য কনটেন্ট প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। সাধারণত সেকেন্ডারি অ্যাকাউন্টটি কেনাকাটার জন্যই ব্যবহৃত হয়। অ্যাপল তাদের নতুন একটি সাপোর্ট আর্টিকেলে এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।
তবে, এই প্রক্রিয়া কাজ করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে:
এসব শর্ত পূরণ হওয়ার পর ফিচারটি কাজ করবে।
ফিচারটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইওএস ডিভাইসে সেটিংস অ্যাপটি খুলুন।
২. নামের ওপর ট্যাপ করুন। এরপর মিডিয়া অ্যান্ড পারচেজ এ ট্যাপ করুন।
৩. ভিউ অ্যাকাউন্ট এ ট্যাপ করুন (যদি সাইন ইন করতে হয়)।
৪. এখন ‘মাইগ্রেট পারচেজ’ অপশনে এ ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্টের তথ্যগুলো পর্যালোচনা করুন এবং স্থানান্তর সম্পন্ন করতে নির্দেশাবলি অনুসরণ করুন।
একবার প্রক্রিয়া শেষ হলে ‘পারচেজ হ্যাভ বিন মাইগ্রেটেড’ বলে একটি বার্তা দেখাবে।
স্থানান্তরের পরে সেকেন্ডারি অ্যাকাউন্টটি আর ডিজিটাল পণ্য কেনাকাটার জন্য ব্যবহার করা যাবে না।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
১ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
১ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
২ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে