
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবার গেমারদের জন্য নিয়ে আসছে আলাদা গেমিং অ্যাপ। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের খ্যাতনামা সাংবাদিক মার্ক গুরম্যানের বরাতে জানা গেছে, অ্যাপলের এই নতুন গেমিং অ্যাপ চলতি বছরের শেষ দিকে আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভিতে প্রি-ইনস্টল করা থাকবে।
গুরম্যান জানিয়েছেন, নতুন এই অ্যাপ হবে একটি কেন্দ্রীয় হাব, যেখানে ব্যবহারকারীরা গেম চালু করতে পারবেন, তাঁদের ইন-গেম অ্যাচিভমেন্ট দেখতে পারবেন এবং নতুন গেম সম্পর্কে অ্যাপলের নিজস্ব সম্পাদকীয় কনটেন্ট পড়তে পারবেন।
অ্যাপটির মাধ্যমে অ্যাপ স্টোরের গেম সেকশনে সহজে প্রবেশ করা যাবে। একই সঙ্গে অ্যাপল আর্কেড প্রচারে গুরুত্ব দেবে এই অ্যাপ। গেম সেন্টার নামের অ্যাপলের পুরোনো সামাজিক গেমিং প্ল্যাটফর্মটির পরিবর্তে এটি চালু হতে পারে বলে জানিয়েছেন গুরম্যান।
নতুন এই গেমিং অ্যাপে থাকবে ব্যবহারকারীর অর্জন, লিডার বোর্ড, অন্যান্য খেলোয়াড়ের বার্তা এবং সাম্প্রতিক কার্যকলাপ দেখার সুযোগ। ম্যাক সংস্করণে অ্যাপ স্টোরের বাইরে থেকে ডাউনলোড করা গেমও দেখা যাবে বলে জানা গেছে।
আগামী জুন মাসে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৯-এর সঙ্গে অ্যাপটির প্রিভিউ দেখানো হতে পারে। নতুন আইফোনের সঙ্গে সেপ্টেম্বর মাসে এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে।
কোম্পানিটি সম্ভবত গেমিংকে অ্যাপ স্টোর থেকে আলাদা করে একটি কেন্দ্রীয় হাব তৈরি করতে চাইছে, যাতে ব্যবহারকারীরা সহজেই গেম খুঁজে পেতে ও ডাউনলোড করতে পারেন।
অ্যাপল সম্প্রতি ‘স্নিকি সাসকোয়াচ’-এর নির্মাতা গেমিং স্টুডিও আরএসি ৭ গেমস অধিগ্রহণ করেছে বলে গুঞ্জন রয়েছে। পাশাপাশি, ‘ডেথ স্ট্র্যান্ডিং’, ‘অ্যাসাসিনস ক্রিড মিরাজ’ এবং ‘রেসিডেন্ট ইভিল ভিলেজ’-এর মতো জনপ্রিয় গেম ইতিমধ্যে আইফোনে চালু হয়েছে, যা অ্যাপলের গেমিং জগতে প্রবেশের আরও একটি প্রমাণ।
আরও জানা গেছে, আরএসি ৭-কে অ্যাপলের অন্য কোনো টিমের সঙ্গে একীভূত করা হচ্ছে না; বরং এটি স্বাধীন গেমিং স্টুডিও হিসেবেই কাজ চালিয়ে যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও ম্যাক রিউমার

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
৫ ঘণ্টা আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
১ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
১ দিন আগে