আজকের পত্রিকা ডেস্ক

অবশেষে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য চালু হলো হোয়াটসঅ্যাপ। ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ চালু হলেও এবং এর এক বছর পর প্রথম আইপ্যাড বাজারে আসার পর এত দিন ব্যবহারকারীদের জন্য আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য আলাদা কোনো অ্যাপ ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে, সোমবার অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে অ্যাপটি। নতুন এই সংস্করণে আইপ্যাডের পূর্ণ স্ক্রিন সমর্থন, স্টেজ ম্যানেজার ও স্প্লিট ভিউয়ের মতো মাল্টিটাস্কিং সুবিধা থাকছে।
এর আগে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু করতে হতো, অথবা ম্যাক ও পিসির ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। এবার আলাদা অ্যাপ থাকায় এই সীমাবদ্ধতা দূর হয়েছে। অ্যাপটি আইফোন সংস্করণের প্রায় সব সুবিধা সমর্থন করে।
নতুন অ্যাপে যা থাকছে
মেটার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ আনাটা ব্যবহারকারীদের অন্যতম বড় চাহিদা ছিল। অ্যাপটি চালু হওয়ার ফলে এখন আইপ্যাড থেকে একসঙ্গে ৩২ জন ব্যবহারকারী ভয়েস ও ভিডিও কল করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আইপ্যাডের সামনে ও পেছনের উভয় ক্যামেরাই ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ও আইফোনের মতোই প্রায় একই রকম ফিচার থাকলেও, আইপ্যাড সংস্করণে রয়েছে বড় স্ক্রিনের জন্য উপযোগী ডিজাইন। এখানে বাম পাশে চ্যাট তালিকা এবং ডান পাশে নির্দিষ্ট চ্যাট উইন্ডো দেখানো হবে।
মেটা জানায়, অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে স্টেজ ম্যানেজার সাপোর্ট, যার মাধ্যমে যে অ্যাপটি ব্যবহার করা হচ্ছে তা স্ক্রিনের কেন্দ্রস্থলে থাকবে, আর বাম পাশে থাকবে সম্প্রতি ব্যবহার করা অ্যাপগুলোর তালিকা। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে।
এ ছাড়া, স্প্লিট ভিউ সাপোর্ট থাকায় একই স্ক্রিনে পাশাপাশি দুইটি অ্যাপ চালানো যাবে। স্লাইড ওভার সুবিধার মাধ্যমে ছোট একটি ভাসমান উইন্ডোতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেনসিলও ব্যবহার করতে পারবেন।
নিরাপত্তা ও গোপনীয়তা
হোয়াটসঅ্যাপের এই সংস্করণ মাল্টি-ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে, ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাকে একই সঙ্গে চ্যাট ও মিডিয়া সিংক থাকবে। চ্যাটগুলো থাকছে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, ফলে মেটাও কোনো বার্তা পড়তে পারবে না। এ ছাড়া, চ্যাট লক ফিচারের মাধ্যমে ফেস আইডি বা পিন দিয়ে বার্তাগুলো লক করা যাবে।
২০২২ সালে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছিলেন, ‘আমরা আইপ্যাডের জন্য একটি নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করতে চাই। কারণ মানুষ বহুদিন ধরেই এটি চেয়ে আসছেন।’
সোমবার হোয়াটসঅ্যাপের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট (আগের টুইটার) একটি চোখের ইমোজি দিয়ে ইঙ্গিত দেয় যে অ্যাপটি আসছে, যদিও এত দ্রুত উন্মুক্ত হবে, তা কেউ ধারণা করেনি।
এদিকে গুজব রয়েছে, মেটা আইপ্যাডের বড় স্ক্রিনের জন্য উপযোগী একটি ইনস্টাগ্রাম অ্যাপও তৈরি করছে। তবে হোয়াটসঅ্যাপের মতো করে এই বিষয়ে তারা কোনো ইঙ্গিত দেয়নি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও ৩৬০ গ্যাজেটস

নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
১৫ ঘণ্টা আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৩ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৩ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৪ দিন আগে