প্রযুক্তির বিশেষ অসুবিধা হচ্ছে, যেকোনো সময় এগুলো ব্যবহারকারীকে বিপদে ফেলে দিতে পারে। কখনো তথ্য, কখনো ছবি বা অন্য কিছু মুহূর্তেই নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে। আর এই ঝুঁকি সৃষ্টি হয় এগুলোর মধ্যে থাকা প্রসেসরের নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে। যেমন জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক দাবি করেছেন, অ্যাপলের তৈরি এম২, এম৩, এ১৫ ও এ১৭ প্রসেসরের ‘স্পেকুলেটিভ এক্সিকিউশন’ সুবিধায় দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন তাঁরা। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা যেকোনো সময় আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য চুরি করতে পারে। এ তথ্যের মানে সাইবার নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন ‘সবচেয়ে নিরাপদ প্রযুক্তি’ হিসেবে খ্যাত আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা।
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের তথ্য অনুযায়ী, স্পেকুলেটিভ এক্সিকিউশন সুবিধায় এসএলএপি এবং এফএলওপি নামের দুটি নিরাপত্তার ত্রুটি পাওয়া গেছে। ত্রুটিগুলো এম২, এম৩, এ১৫ ও এ১৭ প্রসেসরের মেমোরি সেফটি নিরাপত্তার সুবিধা এড়িয়ে হ্যাকারদের তথ্য সংগ্রহের সুযোগ করে দেয়। আর এর জন্য হ্যাকারদের হাতে ডিভাইসটি থাকার দরকার হবে না, দূর থেকে হ্যাকিংয়ের কাজ করতে পারবে তারা। যেসব ডিভাইস ২০২১ সালে চালু করা হয়েছে, সেগুলো নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। অ্যাপলের প্রসেসরে থাকা স্পেকুলেটিভ এক্সিকিউশন সুবিধা ব্যবহারকারীদের কাজের ধরন পর্যালোচনা করে বিভিন্ন কাজের পরামর্শ দেয়। এম২, এম৩, এম৪, এ১৫ বায়োনিক, এ২৬ বায়োনিক ও এ১৭ প্রোতে ব্যবহৃত ওয়েব ব্রাউজারগুলো দূরবর্তী ডেটা চুরির আক্রমণের শিকার হতে পারে।
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ও রুহর ইউনিভার্সিটি বোখুম থেকে সিকিউরিটি গবেষক জেসন কিম, জেলেন চুয়াং, ড্যানিয়েল জেনকিন ও ইউভাল ইয়ারোম দুটি নতুন রিপোর্ট প্রকাশ করেছেন। যেখানে তাঁরা এই আক্রমণকে বলছেন ‘ফ্লপ অ্যান্ড স্ল্যাপ’। গবেষণায় তাঁরা বিস্তারিত বর্ণনা করেছেন। সংবাদমাধ্যম ‘ব্লিপিং কম্পিউটার’-এর তথ্য অনুযায়ী, এসব আক্রমণ অ্যাপল সিলিকনের সাইড চ্যানেল দুর্বলতা কাজে লাগিয়ে ক্রম ও সাফারি থেকে ডেটা চুরি করতে সক্ষম। সেখান থেকে হ্যাকাররা জিমেইল এবং আই ক্লাউডের মতো জায়গায় রাখা ডেটা পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম।
গবেষণা প্রকাশনা অনুযায়ী, ফ্লপ অ্যান্ড স্ল্যাপ প্রভাবিত অ্যাপল ডিভাইসগুলো হলো—
২০২২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ম্যাক ল্যাপটপ, অর্থাৎ ম্যাকবুক ইয়ার, ম্যাকবুক প্রো ২০২৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ম্যাক ডেস্কটপ, অর্থাৎ ম্যাক মিনি, আই ম্যাক, ম্যাক স্টুডিও, ম্যাক প্রো সেপ্টেম্বর ২০২১ থেকে বর্তমান সময় পর্যন্ত আইপ্যাড প্রো, এয়ার ও মিনি মডেল, অর্থাৎ প্রো ৬ ও ৭ জেন, এয়ার ৬ জেন, মিনি ৬ জেন সেপ্টেম্বর ২০২১ থেকে বর্তমান সময় পর্যন্ত আইফোন, অর্থাৎ ১৩, ১৪, ১৫ ও ১৬ মডেল, সি ই থার্ড জেন।
সূত্র: ফোর্বস

যুক্তরাজ্যের ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর ‘কারফিউ’ বা সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে তরুণেরা চাইলে তাদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এ নিষেধাজ্ঞা এড়াতে পারবে।
১ দিন আগে
এআই খাতে বিনিয়োগের ঢেউয়ে বড় ধাক্কা খেল আইবিএম। এক দিনেই বাজারমূল্য থেকে উধাও ৬৮ বিলিয়ন ডলার। ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারদর পতনের মুখে প্রযুক্তি জায়ান্টটি।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবার গণিত গবেষণায়ও নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিল। ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন বৃহৎ ভাষা মডেল GPT-5.6 Sol প্রায় ৫০ বছর ধরে অমীমাংসিত থাকা বিখ্যাত ‘সাইকেল ডাবল কভার কনজেকচার’-এর (Cycle Double Cover Conjecture) একটি পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
২ দিন আগে
যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা ২২ বছর বয়সী জেসমিন কৌর। ১৩ বছর বয়সে তাঁর ‘অ্যানোরেক্সিয়া’ (ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়ার রোগ) ধরা পড়ে। এরপর টানা ছয় বছর তাঁকে চিকিৎসা নিতে হয়। জেসমিন বলেন, ‘শুরুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি আরও ফিট ও সুস্থ হতে চেয়েছিলাম।
২ দিন আগে