
তফসিলি ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত চলতি হিসাবের বিপরীতে লিয়েন রেখে এত দিন ব্যাংকগুলোকে যে স্বল্পমেয়াদি তারল্য বা নগদ অর্থ সংগ্রহে টিটি ডিসকাউন্টিং সুবিধা দেওয়া হতো, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
উল্লেখ্য, ঋণ বা পাওনা পরিশোধের নিশ্চয়তা পেতে গ্রাহকের ব্যাংক হিসাব বা সম্পত্তির নির্দিষ্ট একটি অংশ আটকে রাখা বা ব্লক করাকে বলে লিয়েন।
টেলিগ্রাফিক ট্রান্সফার ডিসকাউন্টিং বা সংক্ষেপে টিটি ডিসকাউন্টিং হলো—বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদি তারল্য বা নগদ অর্থ সংগ্রহের একটি বিশেষ ব্যবস্থা, যার মাধ্যমে ব্যাংকগুলো তাদের চলতি হিসাবে লিয়েন রেখে বা সিকিউরিটি ছাড়াই জরুরি নগদ প্রয়োজনের সময় অর্থ ধার পেত।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে ব্যাংকগুলোর দৈনন্দিন তারল্য ব্যবস্থাপনায় কলমানি মার্কেট, রেপো, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) এবং আন্তব্যাংক ঋণসহ বিভিন্ন কার্যকর অর্থায়নের উৎস বিদ্যমান। ফলে চলতি হিসাবে লিয়েন রেখে টিটি ডিসকাউন্টিং সুবিধা বহাল রাখার আর প্রয়োজনীয়তা নেই বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে এ সুবিধার ব্যবহারও ছিল খুবই সীমিত। এ প্রেক্ষাপটে, বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোকে প্রদত্ত টিটি ডিসকাউন্টিং সুবিধা গত ১ জুলাই থেকে বাতিল হিসেবে গণ্য হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
৩ ঘণ্টা আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগে
শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৮ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৮ ঘণ্টা আগে