
বয়স তাঁর কাছে নেহাতই অঙ্কমাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?
গতকাল শনিবার অমিতাভ তাঁর পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো...’। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই-বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়, ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন? এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউবা আবার খোলাখুলি চাইছেন তাঁর এই পোস্টের কী অর্থ?
শুধু তা-ই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।
গত নভেম্বরে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৬-এর সেটে তায়কোয়ান্দোর কলাকৌশল দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়ঝাপটা—কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কাজই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে আজও পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ খুবই স্বাভাবিক।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২ ঘণ্টা আগে